বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কাকবাসিয়া বঙ্গবন্ধু হাইস্কুলের ভোট গননা আদালতের নির্দেশে সম্পন্ন

আশাশুনি উপজেলার কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে ভোট গননা সাময়িক বন্ধ থাকার পর আদালতের নির্দেশে গণনা কাজ সম্পন্ন হয়েছে। ফলাফলে এড. ইয়ামিনের প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে বলে বেসরকারি ভাবে ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ভোট গণনা কাজ পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম। সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান ও অফিস সহকারি তুষার কান্তি রায়। নির্বাচনে মোট ৪৩৯ জন ভোটারের মধ্যে অভিভাবক (পুরুষ) পদে ২০৪ ভোট ও মহিলা পদে ২০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। গণনাকালে অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও জিএম আল ফারুক, নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ, নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীগনসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে আশাশুনি থানার এসআই বিজন কুমার মন্ডল উপস্থিত ছিলেন। ভোট গননা শেষে দেখা যায় এড. ইয়ামিনের সমর্থপুষ্ট প্যানেলে আবুল কালাম আজাদ ১৪০ ভোট পেয়ে প্রথম, কামরুল ইসলাম খোকন ১৩১ ভোট পেয়ে দ্বিতীয়, মোসলেম উদ্দীন সানা ১১২ ভোট পেয়ে তৃতীয় ও আব্দুল মজিদ সানা ১০১ ভোট পেয়ে চতুর্থ এবং খালেদা খাতুন ১১২ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয় লাভ করেছেন। প্রতিদ্ব›িদ্ব ইউপি মেম্বর এটিএম ও সাইদ মোড়লের প্যানেলে মেম্বর নিজে ৭২ ভোট, কাজল মিত্র ৫৬ ভোট, রেজাইল করিম সানা ৩৭ ভোট ও ইমদাদুল হক ২৯ ভোট এবং শাহানারা খাতুন ৮৪ ভোট পেয়েছেন। এর আগে দাতা সদস্য পদে এড. মু. আব্দুল্লাহ আল ইয়ামিন, শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারি শিক্ষক হারুন অর রশিদ, বিজন কুমার মন্ডল ও জেবুন্নেছা বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে বিধি মোতাবেক নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম তফসিল ঘোষণা করেন। সে মোতাবেক মনোনয়ন জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার সব শেষে গত ১৪ মার্চ’২৩ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষ হলে বিকাল ৪.০৫ মিনিটে আবু সাইদ মোড়ল কর্তৃক দায়েরকৃত সহকারি জজ আদালত, আশাশুনি, সাতক্ষীরার দেওয়ানী ৬৭/২০২৩ নং মামলার সাময়িক স্থগিতাদেশ নোটিশ জারি হলেই প্রিজাইডিং অফিসার আদালতের সম্মানার্থে ভোট গণনা বন্ধ রেখে বক্স সিলগালা অবস্থায় থানা হেফাজতে রাখেন। গত ২৭ মার্চ সিনিয়র সহকারি জজ আদালতের সহকারি জজ মু. জাহিদুর রহমান দোতরফা শুনানীঅন্তে বাদীর অভিযোগ নামঞ্জুর করত রায় ও আদেশ দেন। সে মোতাবেক বুধবার (৫এপ্রিল) গণনাকার্য সম্পন্ন ও বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।


আরও খবর