ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি: সাংবাদিকদের উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনতা পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য তমাল কান্তি সরকারকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধায় ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। 


অভিযোগ সুত্রে জানা যায়, হবিরবাড়ী মৌজায় ৭২২ নং দাগের সরকারী বন বিজ্ঞপ্তিত জমি থেকে মাটি কাটে স্থানীয় ভূমিদস্যু মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনির। এ বিষয়ে দৈনিক জনতা পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য তমাল কান্তি সরকার সংবাদ প্রকাশ করেন। এর জেরে (৩এপ্রিল) দুপুরে মনিরুজ্জামান মনির তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে তমাল কান্তি সরকারের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেন।


ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ স্থানীয় সাংবাদিকরা এ ঘটনায় নিন্দা জানিয়ে মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 


এ ঘটনায় মনিরুজ্জামান মনিরের ব্যাবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


উল্লেখ্য, ভূমিদস্যু মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনিরের বিরুদ্ধে বনের জমি দখল, বনের গাছ কাটা ও বনের জমি থেকে মাটিকাটাসহ বন আইনে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েন স্থানীয় বন বিভাগ।


আরও খবর