শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

আশাশুনিতে ভোগদখলীয় জমি জবর দখল নিতে ষড়যন্ত্রের অভিযোগ

আশাশুনিতে দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখল নিতে শালিস অমান্য করে ঘর নির্মান চেষ্টাসহ নানা ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামে।
নাকতাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলমগীর ২১/১০/১৫ তাং মাড়িয়ালা মৌজায় ৪.২/৩ শতক জমি মহিষকুড় গ্রামের আঃ হক মোল্যা দিং নিকট থেকে ৩৮১৭ নং দলিলে কোবালা দলিলে ক্রয় করে সেখানে সেই থেকে ভোগদখলে আছেন। বসতঘরসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মান, গাছগাছালি লাগানোসহ ফসল চাষ করে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। এবং ১১/৮/২১ তাং ২১৩০ নং দলিলে তার স্ত্রী ইয়াছমিন আরা পারভিন মহিষকুড় গ্রামের মৃত সৈয়দ আলী মোল্যার ছেলে আঃ খালেকের নিকট থেকে একই স্থানে আরও সাড়ে ৪ শতক জমি ক্রয় করে একই সাথে ভোগদখলে আছেন। অনুমান দেড় মাস পূর্বে নাকতাড়া গ্রামের মৃত আবু বক্তর কারিকরের ছেলে খলিল আঃ হাকিম মোল্যার ছেলে শহিদুজ্জামানের নিকট থেকে ১৪ শতক জমি ক্রয় করেছে দাবী করে দখল নিতে আসলে বিরোধের সৃষ্ট হয়। এনিয়ে সবশেষে শ্রীউলা ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে একজন অর্ভিজ্ঞ উকিলের কাছে শালিসে পাাঠান। উকিল শালিসের পরামর্শ অনুযায়ী গত ৬ মার্চ স্থানীয় ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তি, জমির দাতাগণ, ক্রেতা বাদী ও বিবাদীর সম্মতি স্থানীয় সার্ভেয়ারদ্বারা সরেজমিন জমি জরিপ করা হয়। জরিপে দেখা যায় ২৩০নং খতিয়ানে এসএ ৩৬৫, সাবেক ২৬০৯ ও ২৬০৫ দাগে ১২ শতক জমি আছে। উক্ত জমি উভয় পক্ষের সম্পত্তি ও দলিল অনুযায়ী বাদী পক্ষ ইয়াসমিনারা ৭ শতক ও বিবাদী পক্ষ খলিল গং ৫ শতক জরিপ করে সীমানা নির্দ্ধারন করে পীলার বসিয়ে দখল বুঝিয়ে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যানের সামনে উভয় পক্ষ ও উপস্থিত ব্যক্তিবর্গ আপোষনামায় স্বাক্ষর করেন। কিন্তু পরবর্তীতে ষড়যন্ত্রমূলক ভাবে খলিল দিং হঠাৎ করে শালিস অমান্য করে নিজের ইচ্ছেমত বাঁশের খুঁটি পুতে টিন দিয়ে ছাউনি ও টোঙ ঘরে বেড়া দিতে গেলে জানতে পেরে আলমগীর ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেন। এরমধ্যে খলিল বিজ্ঞ আদালতে ১৪৫ ধারা মামলা করেন। ফলে বিষয়টি জটিল হতে শুরু করে। আলমগীর জানান, শনিবার (১ এপ্রিল) বেলা ১১.৩০ টার দিকে খলিল, তার স্ত্রী ও পুত্রবধূ টোঙ ঘরে ঢুকে সবার সামনে বিচালীতে আগুন জ্বালিয়ে ঘরের ভিতরে, জায়নামাজ ও কাথাকাপড়ে আগুন লাগায় এবং নিজেরা নিজেদের গায়ে বটি ও কয়েলের স্টান্ড দিয়ে কেটে রক্ত বরে করে ও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে ১৪৫ ধারা বজায় রাখতে উভয় পক্ষকে আদেশ করে হুঁশিয়ার করে যান।
ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু জানান, উকিলের শালিসী পরামর্শ নিয়ে উভয় পক্ষ, জমিদাতা, মেম্বার, গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্থানীয় সার্ভেয়ারদ্বারা মাপ জরিপ করে শান্তিপূর্ণ আপোষ করে দিয়েছি। তারপরও শালিস অমান্য করে মামলা ও পরবর্তী ঘটনা আমাদের অজ্ঞাতে করে বিষয়টি জটিল করা হচ্ছে।  
 

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে