বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

টেকনাফে বিজিবি’র উদ্যোগে ৬৫০জন অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র উদ্যোগে ৬৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।


প্রধানমন্ত্রীর অনুশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়ন কতৃক সারাদেশে অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র রমজানমাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করছে। এরই অংশ হিসেবে

শুক্রবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের ২নং জিপি গেইট সংলগ্ন বিজিবি অডিটোরিয়ামের সম্মুখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস সীমান্তবর্তী ৩৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে উন্নতমানের ইফতার (লেবুর /ট্যাং শরবত, খেজুর, ছোলা ভুনা, পিঁয়াজু, মুড়ি,জিলাপি, মুরগির তেহারি এবং ডিমের কোরমা) বিতরণ করেন। এছাড়াও টেকনাফ বাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিএপির দায়িত্বপূর্ণ এলাকায় ২০০জন এবং সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১০০জনসহ সর্বমোট ৬৫০ জনকে ইফতার বিতরণ করা হয়।


অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। এই মাস ধনী-গরীয় সবাইকে সংযমের পাশপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। টেকনাফ ব্যাটলিয়ন কর্তৃক এ ইফতার বিতরণ কর্মসূচী পবিত্র রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে। উক্ত ইফতার বিতরণ কর্মসূচীর সময় টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন মিনা আসিফ কবীর ছাড়াও টেকনাফ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর




deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

১২ ঘন্টা ৫৬ মিনিট আগে