লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

বুধহাটার পাইথালীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) বিকালে বাজারের গাজী মার্কেটে আশাশুনি থানা এ সমাবেশের আয়োজন করে।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সমাবেশে  সভাপতিত্ব করেন, বুধহাটা  ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম)। বাজার কমিটির সদস্য আবু নছরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শিহাবুল ইসলাম শিহাব, এএসাই সোহান আহমেদ। সমাবেশে মহিলা মেম্বার মমতাজ বেগম, দোলন খাতুন, ইউপি সদস্য ফিরোজ আহমেদ, আলতাফ হোসেন, বাজার কমিটির সভাপতি হযরত আলী (অবঃ আর্মি), সাধারণ সম্পাদক রফিকুল গাইন, শিক্ষক রঘুনাথ দে, ব্যবসায়ূী মামুন গাজী, ইমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি মমিনুল ইসলাম বলেন, সকল অপরাধের মা হচ্ছে মাদক। তাই মাদককে নির্মূল করতে পারলে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়া সম্ভব হবে। আর এ জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মাদকের সাথে কোন ছাড় নেই। সমাজ থেকে চুরি ডাকাতি, অপরাধ দমনে আমরা বদ্ধ পরিকর। সকল অপরাধের ক্ষেত্রে তিনি সর্ব সাধারণকে পুলিশকে মোবাইলে বা সরাসরি খবর দিতে আহবান জানান। তিনি বলেন, খবরদাতার নাম পরিচয় কোন ভাবেই প্রকাশ করা হবে না।

Tag
আরও খবর