‎সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টা: আত্মসমর্পণ করা ‘ছোট সুমন’ বাহিনীর ২ সদস্য অস্ত্রসহ আটক চৌদ্দগ্রাম বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার মিরসরাইয়ের আলীরপোলে কোরবানি ঘিরে মহিষ ও ভেড়ার বিশেষ হাট ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরাও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:28:10 am

© সংগৃহীত ছবি


বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অফিসার ক্যাডেট পদে ২০২৪-এ ব্যাচে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


বয়সসীমা: ২০২৪ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর হতে হবে (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)। 


প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা : পুরুষের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি ও বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি ও বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি, সম্প্রসারিত ৩০ ইঞ্চি।


শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। 


উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩ টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা ২০২৪ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।


বেতন ও ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তী সময় মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।


আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। 


আবেদন ফি: ৭০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।


আবেদনের শেষ তারিখ : ২৫ এপ্রিল, ২০২৩

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৯ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

২১৮ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে