চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

দেড় কোটি টাকা আত্মসাৎ: এনসিসি ব্যাংকের ৫ জনের বিরুদ্ধে মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 03:01:00 pm

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ৫১টি পে-অর্ডার ইস্যু করে ১ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (২৭ মার্চ) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মোজাহার আলী সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলার আসামিরা হলেন- এনসিসি ব্যাংকের নরসিংদী শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক নাসিরুদ্দীন আহম্মদ, উপ-ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন, এক্সিকিউটিভ অফিসার জাহাঙ্গীর আলম, সাবেক কম্পিউটার অপারেটর মো. সাইফুর রহমান ও ব্যাংকটির অফিসার মো. নাজমুল ইসলাম। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা একে অপরের সহায়তায় প্রতারণা, জাল-জালিয়াতির মাধ্যমে ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ৫১টি পে-অর্ডার ইস্যু করে মোট ১ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় আসামিরা গ্রাহকের নামে পরিচালিত বিশেষ সঞ্চয়ী হিসাব, অন্যান্য গ্রাহকের ভুয়া মেয়াদি আমানত ও বন্ধ হিসাব কৌশলে ব্যবহার করেছেন।


জানা যায়, অর্থ আত্মসাতের অসৎ উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থাপক নাসিরুদ্দীন আহম্মদ ও উপ-ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন উল্লেখিত পে-অর্ডারগুলোর একাউন্ট পেয়ী বাতিল করে ক্যাশে পরিশোধের জন্য ব্যবস্থা করেন। পরিশেষে কম্পিউটার অপারেটর মো. সাইফুর রহমানের দেন। এসময় মো. সাইফুর রহমান ও অফিসার মো. নাজমুল ইসলাম পে-অর্ডারের সই যাচাই করে ব্যাংক ব্যবস্থাপক নাসিরুদ্দীন আহম্মদ ও উপ-ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন ও এক্সিকিউটিভ অফিসার জাহাঙ্গীর আলমের কাছে সেগুলো নগদায়নের নিমিত্ত উপস্থাপন করেন। এরপর তারা দেখে পে-অর্ডারগুলো নগদ পরিশোধের নিমিত্ত পাস করে সাইফুর রহমানের কাছে দেন।


এরপর মো. সাইফুর রহমান পে-অর্ডারের অপর পৃষ্ঠায় নিজেই বিভিন্ন ব্যক্তির সই জাল করে ক্যাশ থেকে নগদে এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।


এঘটনায় অনুসন্ধান চলমান। দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে