রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে পুলিশী অভিযানে দুই প্রতারক গ্রেফতার

আশাশুনি থানা পুলিশের অভিযানে প্রতারনা মামলার ২ আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার বুধহাটা গ্রামের খালেক গাজীর ছেলে এখলাছুর রহমান ও আরশাদ আলীর ছেলে মনিরুল ইসলাম। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
মামলার বাদী বুধহাটা গ্রামের গহর আলী সরদারের ছেলে বুধহাটা বাজারের প্রিয়া ইলেকট্রনিক্স এবং বুধহাটা ব্যাটারী এন্ড ইলেক্ট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম (খোকন) জানান, আসামী এখলাছুর ও মনিরুল ইসলাম গাড়ি ক্রয় বিক্রয় ও চিংড়ী ঘেরের যৌথ ব্যবসা করেন। ব্যবসার বিশেষ টাকার প্রয়োজন হওয়ায় তারা বাদীর নিকট হতে নন জুডিশিয়াল স্ট্যাম্পে ঋণের চুক্তিপত্র সম্পাদন করে ১/১০/২২ তাং ২২ লক্ষ টাকা ঋণ গ্রহন করেন। গত ২৫ জানুয়ারি ঋণের টাকা ও লভ্যাংশ বাবদ ২৩ লক্ষ ২০ হাজার টাকা ফরৎ দানের চুক্তি থাকলেও টালবাহনা করতে থাকেন। ২৮ জানুয়ারি দিঘলিয়া থানার পথের বাজার মাছের হাটে আসামীদের সাক্ষাৎ পেয়ে স্বাক্ষীদের সামনে টাকা দাবী করলে টাকা দিতে অস্বীকার করে এবং ভবিষ্যতে টাকা চাইলে দেখে নেওয়ার হুমকী দেয়। এব্যাপারে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত দিঘলিয়া অঞ্চল খুলনায় সিআর ১৩/২৩ নাং মামলা রুজু করা হয়। এছাড়া আসামীদের বিরুদ্ধে প্রিয়া ইলেক্ট্রনিক্স এর সাথে ব্যবসান শেয়ার বাবদ পাওনা ৬৮ লক্ষ ৭০ হাজার টাকা পাওনা টাকা আদায়ের জন্য এসপি মহোদয় ও থানায় অভিযোগ করা হলে, বাজার কমিটি শালিস বৈঠক করেন এবং দোকানের মালামাল নজরুলের পাওনা হয়। কিন্তু তারা দোকানের মালামাল লুটপাটের মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেন দাবী করে নজরুল ইসলাম জানান, প্রতারকদ্বয়ের বিরুদ্ধে এলাকার বহু ব্যক্তি ও ব্যবসায়ীর টাকা পাওনা রয়েছে। কিন্তু তাদেরকে প্রতারনার ফাদে ফেলে হেনস্থা করা হচ্ছে। অবশেষে বুধহাটা পুলিশী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সিআর ১৩/২৩ (দিঘলিয়া, খুলনা) মামলার পলাতক আসামী এখলাছুর রজমান ও মনিরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

Tag
আরও খবর