শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

পাকিস্তান প্রেমে মগ্নরা পাকিস্তানেই চলে যাক: প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:11:28 am

এখনো যারা পাকিস্তানের প্রেমে মগ্ন, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। তাদের পাকিস্তান চলে যেতে বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।


রোববার (২৬ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান ‘জয় বাংলা, বাংলার জয়’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।


তিনি বলেন, যারা ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না, যারা বাংলাদেশের সংবিধান ফেলে দিতে বলে, এর মানে কী? এর মানে ৩০ লাখ শহীদ ও দু লাখ নির্যাতিত মা-বোনের সঙ্গে বেইমানি করা।


প্রতিমন্ত্রী বলেন, যারা অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে না, এখনো যারা পাকিস্তানের প্রেমে মগ্ন, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। তারা পাকিস্তানপ্রেমী তারা, পাকিস্তানেই চলে যাক।


‘আজ একটি কথা শিশুদের জানা উচিত। সেটা হলো-যখন কোনো দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়, যখন কোনো দেশ রাজনৈতিক নেতার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে লাখ লাখ প্রাণের বিনিময়ে লাখ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয় সে দেশের স্বাধীনতা কোনো অজ্ঞাতনামা মেজরের ডাকে ঘোষণা করা হয় না। এটা পৃথিবীতে হয়নি, হবেও না। এ কথাটা তোমাদের সবসময় মনে রাখতে হবে।’


অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সন্তানদের বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এ শিশুরাই দেশপ্রেম, স্বাধীনতার মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনার রাজকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। বঙ্গব্ন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে। আজ স্বাধীনতা দিবসে এটাই হোক শিশুদের অঙ্গীকার।


তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন, যে রাষ্ট্রে শিশুরা হবে শোষণ ও বৈষম্যমুক্ত। জাতিসংঘ শিশু সনদ প্রণয়ন করে ১৯৮৯ সালে, কিন্তু এর ১৫ বছর আগেই বঙ্গবন্ধু শিশু আইন প্রণয়ন করেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন শিশুরা যদি শিক্ষা, সংস্কৃতি চর্চা এবং খেলাধুলায় যথাযথ সুযোগ পায়, তাহলে অসাম্প্রদায়িক চেতনায় দেশ ও মানুষকে ভালোবেসে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।


ফজিলাতুন নেসা বলেন, শিশুরা যাতে সৃজনশীল, মননশীল ও মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য বঙ্গবন্ধু ১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষাধিক শিক্ষকের চাকরি জাতীয়করণ করেছিলেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করেছিলেন।


বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও তার পদাঙ্ক অনুসরণ করছে জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আজকের শিশুরাই স্মার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।


প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশালতা, ব্যাপকতা, আকাশচুম্বী উচ্চতা, অতলস্পর্শী গভীরতা শিশুদের হৃদয়ে উপলব্ধি ও অনুপ্রেরণা যোগাবে। তারা বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।


অনুষ্ঠানের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও সচিব এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, জয়িতা ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।


অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান শেষে বাংলাদেশ শিশু একাডেমির শত শিশুশিল্পী পার্থ বড়ুয়া ও নিশীতা বড়ুয়াকে সঙ্গে নিয়ে ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি পরিবেশন করে।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে