রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন

মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম 

পাহাড় সবসময়ই মানুষের মনে এক অদ্ভুত টান সৃষ্টি করে। শহরের কোলাহল, ধুলাবালি আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেকেই ছুটে যায় পাহাড়ের কোলে। তেমনি একজন ভ্রমণ পিপাসু মানুষ জসিম উদ্দিন। তিনি রাজনীতিবিদ এর পাশাপাশি একজন সরল মনের মানুষ ও ভ্রমণ পিপাসু। তবে পাহাড়ে তার টান বেশী। যদিও তার জন্ম পাহাড়ে নয়, বরং লোহাগাড়া  সদর ইউনিয়নে জনবহুল এলাকায়। তার কাছে পাহাড় শুধু ভ্রমণের জায়গা নয়, বরং এক ধরনের অনুভূতি, এক ধরনের প্রশান্তি।


জসিম উদ্দিনের জীবনটা একঘেয়ে নয়। বরং  সাদাসিধা সকল শ্রেণী পেশার মানুষের সাথে খোলা মনে মিশতে অভ্যস্ত। তেমনি প্রকৃতির সাথে মিশতে তার খুব ভালো লাগে। তিনি বিশ্বাস করেন, মানুষ যত বেশি প্রকৃতির কাছাকাছি যাবে, তত বেশি নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাবে। তাই সুযোগ পেলেই তিনি লাল রঙ্গের গাড়ী নিয়ে তার বন্ধু নোমান, মেজবাহ উদ্দীন সহ আরো বহু বাল্যবন্ধু নিয়ে রওনা দেন পাহাড়ের পথে। কখনও নীল পাহাড়, কখনও বান্দরবানের মেঘছোঁয়া চূড়া,সবুজ উপত্যকা। সবখানেই তার পদচিহ্ন খুঁজে পাওয়া যায়।

তার কাছে পাহাড় মানে শুধু উঁচু-নিচু ভূমি নয়, বরং জীবনের গভীর শিক্ষা। পাহাড়ের নীরবতা তাকে শেখায় ধৈর্য, আর সবুজ বন তাকে মনে করিয়ে দেয় জীবনের সরলতা। শহরের ব্যস্ত জীবনে মানুষ যেখানে মানসিকভাবে ক্লান্ত, সেখানে পাহাড় জসিম উদ্দিনকে দেয় নতুন করে মানসিক শক্তি। তবে বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামী থাকায় হয়রানির শিকার হয়েছেন এই ভ্রমন পিপাসু মানুষটি । যেহেতু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) এর রাজনীতির সাথে সরাসরি জড়িত। 

ভ্রমণের সময় তিনি শুধু ছবি তোলেন না, বরং প্রতিটি মুহূর্তকে হৃদয়ে ধারণ করেন। পাহাড়ি পথের বাঁক, মেঘের ভেলা, ঝরনার শব্দ। সবকিছুই তার কাছে একেকটি জীবন্ত কবিতা। তিনি বলেন, “পাহাড় আমাকে ডাকে, আর আমি সেই ডাকে সাড়া দিই।”

আজকের এই দ্রুতগতির পৃথিবীতে  রাজনীতিবিদ জসিম উদ্দিনের মতো মানুষ আমাদের শেখায়, জীবন শুধু দৌড় নয়, মাঝে মাঝে থেমে প্রকৃতিকে অনুভব করাও জীবনের অংশ।




Tag
আরও খবর