রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করার অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক পুটিবিলা ইউনিয়নের সরাইয়া এলাকার তাফসীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযোগকারী তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করে অভিযুক্তের ফেসবুক আইডিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর পোস্ট দেখতে পান। অভিযোগকারী দাবি করেন, এ ধরনের পোস্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানহানি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা।

একই দিন সন্ধ্যায় উপজেলার গ্র্যান্ড মাশাবি রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ রাশেদুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী, যুবদল নেতা রকিবুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ হেলাল উদ্দিন, মঈন উদ্দিন ইমন, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আরফাত, শহীদসহ জেলা, উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"


Tag
আরও খবর