রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেক ফেসবুক আইডি খুলে সরকারি কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকদের 

নামে অপপ্রচারের ঘটনা ঘটেছে। ওই ফেক ফেসবুক আইডির ক্ষমতা নিস্ক্রিয় করতে জনসাধারণকে রিপোর্ট করার অনুরোধ করেছেন ইউএনও শাহ্ মো. জুবায়ের। 


বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছেন ইউএনও। 



ওই পোষ্টের লেখায় উল্লেখ করা হয়েছে, "ইসলামপুরের ইউএনওর অফিসিয়াল ফেসবুকের প্রোফাইল এ দেওয়া ইউএনও শাহ্ মো. জুবায়ের এঁর ছবি ব্যবহার করে 'Mimajh Hgv' নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সবাইকে প্রোফাইলটির লিংক-এ ঢুকে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি।'



ইউএনওর ছবি দিয়ে তৈরি করা ওই ফেসবুক আইডি ঘেঁটে জানা গেছে, ফেক আইডিটির ব্যবহারী নিজেকে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে পরিচয় দিয়েছেন। পার্সোনাল ডিটেইলস এ উল্লেখ করা হয়েছে, ফেক আইডিটি ব্যবহারী জামালপুর সদর উপজেলার বাসিন্দা। তাঁর জন্ম তারিখ ৩ জুন ১৯৭১। 


ফেক আইডিতে দুইদিন আগে দেওয়া একটি পোষ্টে উল্লেখ করা হয়েছে, ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী পদে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার বিষয়ে নানা ধরনের অভিযোগের কথা। সাংবাদিকদের নিয়েও মানহানিকর মন্তব্য করা হয়েছে। এ উপজেলা থেকে বদলি হওয়া একজন ইউএনওর নামেও করা হয়েছে অপপ্রচার। এ ছাড়া বর্তমান ইউএনওকে নিয়েও করা হয়েছে নানা বেমানান মন্তব্য। 


ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, অফিশিয়াল ফেসবুক আইডিতে দেওয়া আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে প্রতারক চক্র অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসায় ওই ফেক আইডি নিস্ক্রিয় করতে জনসাধারণকে রিপোর্ট করতে বলা হয়েছে।



স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল হক বাবুল  বলেন, ইউএনও মহোদয়ের ছবি ব্যবহার করে ফেক আইডির খোলে অপপ্রচার করা হচ্ছে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'লিখিত অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।'


উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে ৭ ফেব্রুয়ারি তৎকালীন ইউএনও মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত দাপ্তরিক মোবাইল নম্বর হ্যাক করার ঘটনা ঘটে ছিলো। ওই সময় প্রতারক চক্রটি ইউএনও মোবাইল নম্বর থেকে কল দিয়ে নিজেকে ইউএনও দাবি করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করেছিলো। এনিয়ে আজকের পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশ হয়েছিলো।


আরও খবর