চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালন না করে অশ্লীল নাচ, গান ও আনন্দ উৎসব পরিবেশন করার দায়ে সোনামুখী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) জয়পুরহাট জেলা শাখার আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদের বহিষ্কার আদেশ জানানো হয়।

বহিষ্কারাদেশ পত্রে জানানো হয়, ৩০ মে ২০২৬ তারিখে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রাহমানের শাহাদাৎ বার্ষিকী ছিল। সারাদেশে যা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কিন্তু অতিব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে, আপনাদের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোন কর্মসূচী পালন করেন নাই। বরং তারা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গান সহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাদের দ্বারা এহেন সাংগঠনিক কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর। ৩০ মে এ ধরনের অশ্লীল কৰ্মকান্ডে জড়িত থাকার কারনে তাঁদের দু'জনকে যথাক্রমে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল হতে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচি পালন না করে, ব্যানারে বিএনপি নেতা ও এমপির নাম ব্যাবহার করে অশ্লীল নাচ গান সহ আনন্দ উৎসব করা হয়েছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিগচর হয়েছে। তাদের অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল বহিষ্কার করেছে।

Tag
আরও খবর