শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-05-2026 12:06:06 pm

আঞ্চলিক জলসীমায় প্রবেশ করার পর মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে এ তথ্য জানানো হয়েছে।


আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়, এমকিউ-১ মডেলের ড্রোনটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।


আইআরজিসি আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘দৃঢ়ভাবে’ দেয়া হবে। শনিবার (৩০ মে) ভোরে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের’ একটি ড্রোন ভূপাতিত করেছে।


তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ড্রোনটি কোথায় এবং কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।


গত ২৮ ফেব্রুয়ারি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরান এবং ইরানের অন্যান্য শহরে যৌথ হামলা চালায়, এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, ঊর্ধ্বতন কমান্ডার এবং বেসামরিক নাগরিকরা নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং সম্পদ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।


গত ০৮ এপ্রিল যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, পরে যুদ্ধ শেষ করার জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হয়। জানা গেছে, উভয় পক্ষ একটি শান্তি সমঝোতা স্মারক চূড়ান্ত করার জন্য কাজ করছে।

আরও খবর

6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

৫ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১০ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে