লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
লাখাইয়ে প্রেসক্লাব এর উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে উপজেলা র বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ঈদপূর্নমিলনী ও আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এর সন্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশ নেন সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, মহিউদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন।
সভায় পবিত্র ঈদুল আজহা উত্তর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।সভায় প্রেসক্লাবের কার্যক্রমে গতিশীলতা আনতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রেসক্লাবের মাসিক সভা প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।