অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 10:16:09 am

স্বাধীনতার ৫২ বছরেও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি নানা রূপে দেশে বিরাজ করছে। ২৫ মার্চ কালরাতের গণহত্যা নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি। তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। 


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রোববার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


গতকাল শনিবার রাজধানীর গুলিস্তানে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ মার্চ কালরাতের গণহত্যা নিয়ে একটি মন্তব্য করেছিলেন। 


মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান যা বলে, তারাও (বিএনপি) তাই বলে। কারণ, তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত। তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। তারা এমনটাই বলবে, এটাই হওয়া সমীচীন।’


স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো নানা পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করছে বলে মন্তব্য করেন সড়ক ও পরিবহনমন্ত্রী। তিনি বলেন, এই অপশক্তিকে পরাজিত করতে হবে।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে রয়েছে বাংলাদেশে। স্মার্ট বাংলাদেশ গড়াই এখন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।

আরও খবর