‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2023 09:06:00 am

দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন সরকারে আসে তখনই কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের উত্তরণ ঘটতে শুরু করে। কারণ ক্ষমতাকে আমরা বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ হিসেবেই দেখি।’


বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দিয়ে এ মন্তব্য করেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক চড়াই-উতড়াই, অনেক ঘটনা ঘটে গেছে। ২০০৮-এ নির্বাচিত হয়ে ২০২৩; এই একটানা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই কিন্তু আজকের উন্নয়নটা সম্ভব হয়েছে।’


‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, মহান অর্জনের জন্য মহৎ ত্যাগ প্রয়োজন। যে কোনো অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করতে পেরেছি বলেই আমাদের অর্জনগুলো একে একে আমরা জনগণের কল্যাণে আনতে পেরেছি।’


৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরের সময়ের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বারবার গণতন্ত্র থমকে দাঁড়িয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতে পারেনি, রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকতে পারেনি; কাজেই বাংলাদেশও সেভাবে এগোতে পারেনি। ক্ষমতাসীন যারা ছিল তাদের বাংলাদেশ নিয়ে কী চিন্তা-ভাবনা ছিল সেটা নিয়েও প্রশ্ন আছে।’


বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অগ্রযাত্রা অব্যাহত ছিল কিন্তু করোনা ভাইরাসের অতিমারি সে অগ্রযাত্রা কিছুটা স্থিমিত করে দেয়। এরপর আসলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, উন্নত দেশগুলোও এখন হিমশিম খাচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।’


বিগত বছরগুলোতে সরকারের বিভিন্ন উদ্যোগে দারিদ্র্য কমে আসার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দারিদ্র্যের হার যেখানে ৪০ ভাগের ওপরে ছিল সেখানে আমরা কমিয়ে এনেছি ২০ ভাগে। আরও একটি সুখবর দিতে পারব, আমাদের দারিদ্র্যের হার আরও হ্রাস পেয়েছে। যেটা সঠিকভাবে এখন তথ্য নেয়া হচ্ছে।


‘সেই সঙ্গে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে।’

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৭ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে