প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নগদ নিয়ে এল মোবাইল রিচার্জে ১০ টাকার অফার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2022 01:25:52 am

সংগৃহীত ছবি

◾ অনলাইন ডেস্ক 


অন্যান্য সেবার মতো মোবাইল রিচার্জেও গ্রাহকদের বেশি লাভ দিতে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এল মোবাইল রিচার্জে ১০ টাকা অফারের বিশেষ একটি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় নগদের নতুন ও পুরোনো গ্রাহকেরা তাদের নিজ নগদ নম্বরে ২০ টাকা রিচার্জ করলেই পাবেন ১০ টাকা ক্যাশব্যাক অথবা ১০ টাকা খরচে পাবেন ১ জিবি ইন্টারনেট। 


সোমবার থেকে নগদের গ্রাহকেরা দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ২০ টাকা রিচার্জ করলে ১০ টাকা ক্যাশব্যাকের অফারটি উপভোগ করতে পারবেন। নতুন ও পুরোনো গ্রাহকেরা যারা ৩১ ডিসেম্বর ২০২১ এরপর কোনো প্রকার রিচার্জ করেননি। তাঁরা এই অফারটি উপভোগ করতে পারবেন। 


গ্রাহকেরা অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করার মাধ্যমে রিচার্জ করে উপভোগ করতে পারবেন এই অফার। একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। ক্যাশব্যাক অফারটি পাওয়া যাবে শুধু গ্রাহকের নগদ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত প্রিপেইড বা পোস্টপেইড নম্বরে। 


গ্রাহকেরা এই দুটি অফারের মধ্যে যেকোনো একটি অফার উপভোগ করতে পারবেন। এ ছাড়া অফারের ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের নম্বরে যুক্ত হবে। পাশাপাশি নগদ ইসলামিকের গ্রাহকেরাও চাইলে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। 


◾১০ টাকা খরচে ১ জিবি ইন্টারনেট: 


১০ টাকা খরচে ১ জিবি ইন্টারনেট পেতে গ্রামীণফোন, রবি এবং এয়ারটেল গ্রাহকেরা ৩৮ টাকা রিচার্জ করে উপভোগ করতে পারবেন ২৮ টাকা ক্যাশব্যাক। বাংলালিংকের গ্রাহকেরা ৩১ টাকা রিচার্জ করে পাবেন ২১ টাকা ক্যাশব্যাক। টেলিটকের গ্রাহকেরা ২৭ টাকা রিচার্জ করে পাবেন ১৭ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যুক্ত হয়ে যাবে। 


মোবাইল রিচার্জের এমন দারুণ খবরের বিষয়ে নগদের চিফ বিজনেস কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘সারা পৃথিবীতে এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সেখানে ২০ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাকের মতো অফার এবং ১০ টাকা খরচে ১ গিগাবাইট ইন্টারনেট এ দেশের সাধারণ মানুষের জন্য অনেক বেশি সাশ্রয়ী ও উপকারী রিচার্জ হবে। আমরা সকল গ্রাহকের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিয়েছি।


এই মোবাইল রিচার্জ সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন নগদের ওয়েবসাইট কিংবা অফিশিয়াল ফেসবুক পেজে। কল করতে পারেন নগদের গ্রাহক সেবা নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে। 

আরও খবর
6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৯ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১১ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

২৩ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে