অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

ওবায়দুল কাদেরের পদত্যাগ চাইলো বিএনপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 11:49:56 am

© সংগৃহীত ছবি



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছে বিএনপি। পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাস দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ দায়ী করে এর দায় নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত বলেও মনে করে দলটি।


মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানান।


মির্জা ফখরুল বলেন, গতকাল ( সোমবার) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় অনুষ্ঠিত হয়। সভা মনে করে, ফিটনেস সার্টিফিকেট না থাকা ও রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহন করায় ১৯ মার্চ পদ্মা সেতুর শিবচর প্রান্তে ভয়াবহ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি। তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।


তিনি বলেন, সভা মনে করে- এই দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতুমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। 


মির্জা ফখরুল জানান, সভায় হজের প্যাকেজ ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। ভারত ও পাকিস্তানে এই অর্থের পরিমাণ প্রায় অর্ধেকের মতো। হজ প্যাকেজের অর্থের পরিমাণ কমিয়ে সাধারণ নাগরিকদের আর্থিক সক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানানো হয়।


ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

আরও খবর