শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৬৮৬ জন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 07:51:30 am

© ফাইল ছবি


বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। 


গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। 


নির্দেশনায় বলা হয়েছে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ৫০,০০০-৭১,২০০ টাকা বেতনক্রমে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাদের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মোট ৬৮৬ জন শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।


আরও বলা হয়েছে, কর্মর্তারা আবশ্যিকভাবে তাদের ডিপিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইনসিটু/সংযুক্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকার পরিবর্তে সংযুক্ত কর্মস্থলে নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন বলেও উল্লেখ করা হয়েছে।

আরও খবর