নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান প্রমুখ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিজিবি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় যানজট, মাদক, জুয়া, যাত্রীদের নিকট যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় নিরসনে বিস্তারিত আলোচনা করা হয়। ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে কমিটির সদস্যরা সভায় উল্লেখ করেন। 

Tag
আরও খবর