অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

আরাভ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 04:59:23 am

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ পরিদর্শক হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খানকে ফিরিয়ে আনতে তারা ইতোমধ্যে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছেন।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তেজগাঁও এলাকায় গতকাল এক অনুষ্ঠানে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আরাভ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আরাভ খানকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।’  


অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি শুনেছি মাহিয়া মাহি ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন, যার জন্য মামলা হয়েছে। আমি বিষয়টি সম্পর্কে সবকিছু জানি না, আমি এটি শুনেছি। বিষয়টি জানার পর বলতে পারব।’


পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর