চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কেশবপুরে ২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান


শুভসংঘের উদ্যোগে কেশবপুরে ২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান মিলন মেলায় রূপ নেয়। শনিবার সকালে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এক অন্যের সঙ্গে আলাপচারিতা রূপ নেয় মিলন মেলায়। কেশবপুর উপজেলা শুভসংঘ ওই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১২টি স্কুলের বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থী, তাদের মা, প্রধান শিক্ষকসহ ওই স্কুলের বর্তমান পঞ্চম শ্রেণিতে পড়–য়া মেধাবী আরও ৫০ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। সকাল ৯টার আগেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে অডিটোরিয়াম পূর্ণ হয়ে যায়। এ সময় সকল শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সব্যসাচী লেখক কবি মুহম্মদ শফি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমান, শিক্ষক ইসমোতারা খাতুন, নাজিম উদ্দীন আহমেদ, সুমন দাস রুহুল আমীন ও জান্নাতুল মাওয়া। কবিতা আবৃত্তি করেন কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভসংঘের সাধারণ স¤পাদক প্রবীর কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক অজিত মুখার্জী, মহিলা বিষয়ক স¤পাদক হাসিনা খাতুন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান রাজু, এহসানুল হোসেন তাইফুর, অলিয়ার রহমান, সোহেল পারভেজ, সাংবাদিক আব্দুল মোমিন প্রমুখ। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক হিসেবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘ফাস্ট বয় সেকেন্ড বয়’ এবং ‘শাওন ও তার বন্ধুরা’ বই প্রদান করা হয়। শুভেচ্ছা স্মারক পেয়ে অনুভ‚তি প্রকাশ করে শিক্ষার্থী আনিকা রহমান, জিনিয়া খাতুন, সোয়াইব বিন আলম ও সালেহ ইসমাইল। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আনিকা রহমান জানায়, শুভসংঘের শুভেচ্ছা স্মারক হিসেবে ওই বই পেয়ে সে খুবই খুশি। এ দিনটির কথা তার মনে থাকবে। এ শুভেচ্ছা স্মারক আগামীতে লেখাপড়া এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। পরে মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর