জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

স্বজনদের কাছে ফিরলেন বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ৬৫ জেলে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2022 04:01:49 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


স্বজনদের কাছে ফিরে গেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে উদ্ধার করা ৬৫ জেলে। এরা বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন। 


গতকাল রোববার (২১ আগস্ট) বিকালে উদ্ধারকৃত জেলেদের তাদের স্বজনের হাতে তুলে দেওয়া হয়। এর আগের দিন সন্ধ্যায় বনবিভাগের সদস্যরা এসব জেলেকে গহীন সুন্দরবনের মাহমুদা নদী ও হলদেবুনিয়া রায়মঙ্গল নদী থেকে মাছ ধরা ট্রলারসহ উদ্ধার করেন। 


সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিং এ জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৫টি ট্রলারে প্রায় ৯০ জন জেলে গত শুক্রবার (১৯ আগস্ট) দুর্যোগের মধ্যে পড়ে যায়। এ সময় তিনটি ট্রলারে থাকা ৬৫ জেলে কোন রকমে জীবন বাঁচিয়ে লোকালয়ে ওঠেন। বাকী দুটি ট্রলার সাগরের মধ্যে বড় বড় ঢেউ, প্রবল স্রোত ও ঝড়ো হাওয়ার মধ্যে পড়ে ডুবে যায়। ওই দুটি ট্রলারে থাকা প্রায় ২০-২৫ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে বলে তারা জানায়। 


তিনি আরো জানান, বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম-২ এর টিম লিডার স্বাদ আলী জামির নেতৃত্বে বনবিভাগের সদস্যরা শনিবার সন্ধ্যায় মালঞ্চ নদী হয়ে মাহমুদা নদী যাওয়ার সময় তাদের দেখে দুটি ট্রলারে থাকা ৪১ জেলে কান্নাকাটি করতে থাকেন। এ সময় তারা কাছে যান ও তাদের উদ্ধার করেন। তাদের খাবার ও পানির ব্যবস্থা করেন। তবে তারা এখানে কীভাবে এলেন তা তারা বলতে পারেননি। 


অপরদিকে, বনবিভাগের হলদেবুনিয়া স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা একই দিনে রায়মঙ্গল নদী থেকে ভাসমান দুটি ট্রলারে থাকা আরো ২৪ জেলেকে উদ্ধার করে তাদের কাছে নিয়ে যান। 


তিনি জানান, উদ্ধারকৃত জেলেদের তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। উদ্ধারকৃত জেলেদের মধ্যে বরগুনা পাঘরঘাটার ৩৮ জন, পিরোজপুর মঠবাড়িয়া ও ভাঙ্গামারি ১২ জন, ভোলার আইচা এলাকার ১৫ জন রয়েছেন। 

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে