ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।


 আজ শুক্রবার (১৭ মার্চ ২০২৩) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন আয়োজনে এ দিবস উদযাপিত হয়। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি  উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।


জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। কর্মসূচিসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল- আনন্দ শোভাযাত্রা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অফ অনার প্রদান, শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।


দিবসটি উদযাপন উপলক্ষে এদিন সকালে  বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ও  উপ-উপাচার্য। পরে বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, হল, নোবিপ্রবি শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারীবৃন্দ এবং নোবিপ্রবির বিভিন্ন সংগঠনের পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বিশ্ব মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দেওয়া বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭১ সালে আসে বাংলাদেশের স্বাধীনতা। আনন্দঘন এই দিনে জাতির পিতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। জন্মদিনে এই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি এবং একই সাথে স্বাধীনতা সংগ্রামের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।'


ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সভাপতি জনাব বিপ্লব মল্লিকের সঞ্চালনায় এবং নোবিপ্রবির উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোবিপ্রবির ট্রেজারার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এস মাহবুবুর রহমান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন।


সভাপতির বক্তব্যে নোবিপ্রবির উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় তিনি জাতির পিতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উদ্যাপনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর