লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

উখিয়ায় গৃহবধূর মৃত্যুতে স্বামী আটক, রিমান্ড চেয়েছে পুলিশ।

দুই বছর আগে নাজিবুন নেসা ভালোবেসে বিয়ে করেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী বড় বটতলী এলাকার মোহাম্মদ ফেরদৌসকে। তাদের সংসারে ৮ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।


মঙ্গলবার (১৫ র্মাচ) দুপুরে গলাই ফাঁস লাগানো অবস্থায় নাজিবুনের শ্বশুর তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


তবে নাজিবুনের পরিবারের দাবি তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত নাজিবুন নেসার স্বজনরা তাঁর গলায় এবং শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন বলেও জানান।ব্যবসা করার জন্য ফেরদৌস টাকা চায়, যা না পেয়ে ফেরদৌস ও তার বোন মিলে নাজিবুন নেসাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন বলে জানান তাঁর স্বজনরা।


নিহত নাজিবুন নেসার শ্বশুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ঘটনার পর থেকেই বাড়িতে কেউ নেই বলে জানান প্রতিবেশীরা।


এদিকে নিহত নাজিবুন নেসার স্বামী মো. ফেরদৌসকে রামুর খুনিয়া পালং থেকে আটক করেছে বলে জানান উখিয়া থানার পুলিশ।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আলী তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত নাজিবুন নেসার স্বামী মো. ফেরদৌস ও তার বোন কাজল আক্তারকে আাসামি করে নিহত নাজিবুন নেসার বাবা মামলা দায়ের করেছে।


আটক স্বামীকে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

Tag
আরও খবর