উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের ওয়ানডে দলে পরিবর্তন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 02:26:24 pm

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলে পরিবর্তন আনা হয়েছে। জাকির হাসান চোটে পড়ায় রনি তালুকদার ডাক পেয়ে গেলেন ওয়ানডে দলেও। 


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আট বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন তিনি। অনুশীলনে চোট পেয়ে ছিটকে যাওয়া জাকিরের জায়গায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে রনিকে। জাকির, রনি কারোরই এখনো ওয়ানডে অভিষেক হয়নি।


আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান জাকির। পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে তার। 


অর্থাৎ আগামী মাসের শুরুতে অনুষ্ঠেয় সিরিজের একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই।


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেট গেছে বাংলাদেশ দল। দুপুরে করেছে অনুশীলনেও। জাকির অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সেখানে ছিলেন।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৯ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪২ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে