শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বাড়তি ছবি তুলে পর্যটক হয়রানি: তিন ফটোগ্রাফার আটক

পর্যটক হয়রানির অভিযোগে তিনজন ফটোগ্রাফারকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে সৈকতের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্ টিটিএনকে জানান, তিনদিন আগে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলো একটি পরিবার।


সমুদ্রসৈকতে তারা ছবি তোলার জন্য ঠিক করেন নুর মোহাম্মদ নামের এক ফটোগ্রাফারকে। তিনি পর্যটকদের চাহিদা অনুযায়ী ছবি না তুলে বাড়তি ছবি তুলে পরিবারটিকে নানা হয়রানি করে এবং খারাপ ব্যবহার করেছে যার ভিডিও প্রমাণ পাওয়া গেছে। ওই ভিডিও দেখে নুর মোহাম্মদ এবং তার দুই সহযোগীকে আটক করা হয়। নুর মোহাম্মদ জেলা প্রশাসনের তালিকাভুক্ত ফটোগ্রাফার নয় বলে দাবী করেন তিনি।


এসময় তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি প্রমাণিত হয়েছে এবং তারাও স্বীকার করেছে। এরফলে তিনজনের ক্যামেরা জব্দ করা হয়েছে এবং দুজনের ক্যামেরাম্যান কার্ড জব্দ করা হয়েছে। পরে নুর মোহাম্মদকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত নুর মোহাম্মদের সাথে কথা হয় টিটিএনের প্রতিবেদকের সাথে।


বিষয়টি স্বীকার করেন তিনি। তবে তিনি খারাপ আচরণের জন্য অনুতপ্ত এবং দুঃখ প্রকাশ করেন। তবে নুর মোহাম্মদ এবং মোহাম্মদ সুরুজ নামের অপর দুই ফটোগ্রাফার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় সেখানে অবস্থান করায় ভিডিওতে দেখা যাচ্ছে তাদের। তবে তারা নুর মোহাম্মদের সহযোগী নয় বলে দাবী করেন। জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে জানানো হয় পর্যটক হয়রানি ঠেকাতে মাঠে রয়েছেন তারা। পর্যটকদের হয়রানি না করতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা।

Tag
আরও খবর