অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

আগামী সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী



আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ৮৮ যশোর ৪ আসনের(বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) এলাকার গণমানুষের নেতা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

১৬ মার্চ(বৃহস্পতিবার) সকাল ৭-০ টা থেকে ৯-৩০ মিনিট পর্যন্ত বাঘারপাড়া  উপজেলার ধলগ্রাম, দোহাকুলা ও জামদিয়া ইউনিয়নের বিভিন্ন জনপদে বাজারের চায়ের দোকান, করাত মিল, পথচারী, ধানক্ষেতে কর্মরত কৃষক, ঋষি পল্লীতে উঠান বৈঠক ও কলেজের শিক্ষার্থীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর গণসংযোগ কালে উপস্থিত ছিলেন,জনপ্রিয় টিভি চ্যানেল মাই টি ভি'র ফটোগ্রাফার,বিভিন্ন পত্রিকার  সাংবাদিক সহ এলাকার গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও মতবিনিময়কালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অদম্য সাহস ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যে এখন অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রগতির মহাসড়কে অবস্থান করছে তার ধারাবাহিকতা রক্ষাকল্পে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার মুক্তিযুদ্ধের চেতনার সরকার তথা জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা।

পরিশেষে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী এলাকাবসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এবং এলাকাবাসীর কাছে বিনীত আবেদন জানান যে,আপনারা আমাকে নির্বাচিত করে সবসময় আপনাদের সেবা করার সুযোগ দিবেন এই আশা করি।

আরও খবর