নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

পবিত্র রমজান মাসের পূর্বপ্রস্তুতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 02:15:03 am

সংগৃহীত ছবি

রমজান আসার আগে প্রস্তুতি মানে খাবারের বিশাল সমাহার সংগ্রহের প্রস্তুতি নয়; বরং আত্মিকভাবে নিজেকে প্রস্তুত করাই মূল বিষয়। দুঃখজন হলেও সত্য, মানুষ আত্মিক প্রস্তুতি বাদ দিয়ে খাবারের আয়োজনের দিকেই বেশি ঝুঁকে পড়ে। 


মুমিন মুসলমানের জন্য জরুরি হলো রমজানের যাবতীয় কল্যাণ পেতে হলে এখন থেকেই পরিপূর্ণ আত্মিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। হজরত মুয়াল্লা ইবনে ফজল রহমাতুল্লাহি আলাইহি নামে এক বিখ্যাত তাবেয়ি বলেন, ‘সালফে সালেহিনগণ রমজানের ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ! আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর রমজান শেষে তারা বাকি ছয় মাস দোয়া করতেন হে আল্লাহ! রমজানে যা আমল করেছি; তা আপনি কবুল করে নিন।’ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে; তবে সেই আমল বা কাজ আল্লাহতাআলা পছন্দীয় হিসেবে গ্রহণ করেন।’ (তাবারানি)


শাইখ আহমাদুল্লাহ মাহে রমজানের ১৫টি পূর্বপ্রস্তুতির কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো -

১. তাওবাহ-ইসতেগফার করা

২. রমজান পাওয়ার আশা এবং নিয়ত করা

৩. রমজানের সব উপকারিতা স্মরণ করা ৪. খারাপ অভ্যাস থাকলে তা ত্যাগ করা ৫. মানসিক প্রতিজ্ঞা নেওয়া

৬. কাজা রোজা আদায় করা

৭. সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা

৮. ফরজ রোজার নিয়মকানুন জেনে নেওয়া

৯. বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা

১০. রমজানের মাসয়ালাগুলো পুনরায় দেখে নেওয়া

১১. শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা

১২. রমজানের ২৪ ঘণ্টার রুটিন করা ১৩. রমজানের চাঁদের অনুসন্ধান করা ১৪. বেশি বেশি দান-সদকা করা

১৫. বেশি বেশি দোয়া করা।


রমজান মাস আসার আগেই আমাদের আল্লাহর কাছে পেছনের সমস্ত গুনাহর জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহতায়ালার কাছে ক্ষমা চাইলে তিনি যদি আমাদের ক্ষমা করে দেন, তাহলে পবিত্র মাহে রমজানে নতুন করে আমরা আমাদের জীবনটাকে নেক আমল দিয়ে সাজাতে পারব ইনশাআল্লাহ! এ সময় আমাদের বেশি বেশি পাঠ করতে হবে আল্লাহুম্মাগ ফিরলি, হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।


রমজান মাস বরকতময় মাস, গুনাহ মাফ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাস। তাই মহান আল্লাহর কাছে আমাদের এই মাস পাওয়ার জন্য দোয়া করতে হবে। এবং এই মাসের ৩০-২৯টি রোজা পালনসহ, অন্যান্য গুরুত্বপূর্ণ আমলগুলো পালন করার নিয়ত করতে হবে। নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়া বেশি বেশি করতে হবে—আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান। হে আল্লাহ! আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ, রমজান পর্যন্ত হায়াত দান করুন।’


আমাদের রমজানের সব উপকারিতা স্মরণ করা কর্তব্য। মহান আল্লাহ তাআলা কুরআনে এই মাসের অনেক বরকতের কথা বলেছেন এবং আমাদের প্রিয় নবি (স.) এই মাসের অনেক ফজিলত, মর্যাদা ও উপকারিতার কথা বর্ণনা করেছেন। বরকতময় মাস রমজান সম্পর্কে কুরআন-সুন্নাহয় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেই সব সম্পর্কে জেনে নেওয়া উচিত। সেই সব উপকার পেতে কুরআন-সুন্নাহর দিকনির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া আবশ্যক। একই সঙ্গে খারাপ অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে।


আফসোসের বিষয়, অনেক সময় পূর্বপ্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করা উচিত, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গোনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব। আমার প্রতি আল্লাহকে রাজি-খুশি করিয়েই ছাড়ব ইনশাআল্লাহ।


তাই রমজানের কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য এ শাবান মাস থেকেই আমাদের রমজানের জন্য পুরো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর না হয় রমজান চলে আসবে আর মনে মনে ভাবব, হায়! রমজান মাস চলে এলো আর আমি এর জন্য তৈরিই হয়নি।


তাই আসুন, পবিত্র মাহে রমজানকে বরণ করতে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে নিই। আল্লাহতায়ালা আমাদের সবাইকে এ বরকতপূর্ণ শাবান মাসের মাহাত্ম্য উপলব্ধি করে নিজেকে পবিত্র মাহে রমজানের জন্য উপযুক্ত করার তাওফিক দান করুন, আমিন।

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৩২ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৩৪ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৮৬ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে