জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বেসিক ব্যাংকের ‘ম্যাগপাই’ অ্যাপের উদ্বোধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:41:27 pm

ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজ করার লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ ও কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই অ্যাকাউন্ট’ উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), শামীম আহম্মেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের সমন্বয়ক মো. মেজবাউল হক।


এ সময় অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, আবু মো. মোফাজ্জেল ও মো. আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, এ এস এম রওশানুল হক, মো. ইসমাইল, মো. মমিনুল হক, আইসিটি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কারিগারি সহায়তা সরবরাহকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, ঊর্ধ্বতন নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসিক ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ চালু করেছে। এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সব আর্থিক সেবা রয়েছে। দেশের যেকোনো নাগরিক মাত্র দুই মিনিটেই তার ব্যাংক হিসাব খুলতে পারবেন। এতে মানুষকে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই মানুষ ব্যাংকিং সুবিধা পাবেন।


অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক ঘরে বসেই ই-কেওয়াইসিভিত্তিক ব্যাংক হিসাব খুলতে পারবেন। এছাড়া হিসাব বিবরণী জানা এবং ডাউনলোড করা, চেকবই রিকুইজিশন, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, ই-কমার্স/মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, টিকিটিংসহ অন্যান্য ব্যাংকিং সেবা ম্যাগপাই অ্যাপের মাধ্যমে পাওয়া যায়।


এই অ্যাপে বেসিক ব্যাংকের যেকোনো কার্ড, অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত করা, যেকোনো ভিসা অথবা মাস্টার কার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালান্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড/অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা রয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান ও গ্রহণ করা যায় বেসিক ব্যাংকের ম্যাগপাই অ্যাপে।

আরও খবর