ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

চাদে বায়ুদূষণ সবচেয়ে বেশি, পঞ্চম বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:29:49 pm

গত বছর বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশের তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের পঞ্চম বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ২০২২ সালে বিশ্বের ১৩১টি দেশের ৭ হাজার ৩২৩টি স্থানে ৩০ হাজারের বেশি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে আইকিউএয়ার।


মঙ্গলবার (১৪ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মাত্র ছয়টি (পাঁচ শতাংশ) দেশ বায়ুদূষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পিএম২.৫ নির্দেশিকা মেনে চলতে সক্ষম হয়েছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রেনাডা, আইসল্যান্ড ও নিউজিল্যান্ড।


২০২২ সালে সবচেয়ে বেশি দূষিত দেশগুলো ছিল চাদ, ইরাক, পাকিস্তান, বাহরাইন ও বাংলাদেশ। এর মধ্যে চাদে দূষণের পরিমাণ ছিল ডব্লিউএইচও নির্ধারিত মাত্রার তুলনায় ১৭ গুণের বেশি (৮৯ দশমিক ৭ মাইক্রোগ্রাম/ঘনমিটার), ইরাকে ১৬ গুণের বেশি (৮০ দশমিক ১ মাইক্রোগ্রাম/ঘনমিটার), পাকিস্তানে ১৪ গুণের বেশি (৭০ দশমিক ৯ মাইক্রোগ্রাম/ঘনমিটার), বাহরাইনে ১৩ গুণের বেশি (৬৬ দশমিক ৬ মাইক্রোগ্রাম/ঘনমিটার) এবং বাংলাদেশে প্রায় ১৩ গুণ (৬৫ দশমিক ৮ মাইক্রোগ্রাম/ঘনমিটার)।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে বাতাসে ক্ষতিকর কণার সর্বোচ্চ সহনীয় মাত্রা পাঁচ মাইক্রোগ্রাম/ঘনমিটার। আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, গত বছর ১৩১টি দেশের মধ্যে ১১৮টি দেশেই বাতাসে ক্ষতিকর কণার উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি ছিল।


প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর ১০টি শহরের মধ্যে আটটিই হলো মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের। গত বছর সবচেয়ে বেশি বায়ুদূষণ ছিল পাকিস্তানের লাহোরে। ২০২১ সালের তালিকায় ১৫তম স্থানে ছিল শহরটি।


দক্ষিণ আমেরিকার শীর্ষ ১৫ দূষিত শহরের মধ্যে সর্বোচ্চ আটটি শহর ছিল চিলির। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূষিত শহর কানসাসের কফিভাইল এবং প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ ছিল ওহাইওর কলম্বাসে। দেশটির সবচেয়ে বিশুদ্ধ বায়ুর শহর লাস ভেগাস।


নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক আইডান ফ্যারো বলেছেন, বিশ্বের অনেক লোকই জানে না, তারা দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। বায়ুদূষণ পর্যবেক্ষণ যে তথ্য সরবরাহ করে, তা সম্প্রদায়গুলোকে পরিবর্তনের দাবিতে অনুপ্রাণিত করতে এবং দূষণকারীদের জবাবদিহিতার আওতায় আনতে পারে। কিন্তু পর্যবেক্ষণ যখন অগোছালো বা অসম হয়, তখন অরক্ষিত সম্প্রদায়গুলোর জন্য ব্যবস্থা নেওয়ার মতো কোনো তথ্য থাকে না। প্রত্যেকেরই বায়ুদূষণ থেকে তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখার অধিকার রয়েছে।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে