জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী চীন: পলক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 01:19:40 pm

বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য চীনকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বৈঠকে প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি এবং ২০৪১ সালের স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি এ চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সার্বিক বিষয় রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।


তিনি বন্ধুপ্রতীম চীনকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা ও একসাথে কাজ করার আহ্বান জানান।


প্রতিমন্ত্রী বিটুবি ম্যাচ মেকিং ও উভয়দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আইটি কানেক্ট প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্মার্ট সিটি পাইলট প্রজেক্ট নিতে চীনের রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।


এসময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় এবং আইসিটি খাত পৃথিবীর অনেক দেশের চেয়ে এগিয়ে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সভাকক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর