ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ছিনতাইয়ে বাধা দেওয়ায় গরু ব্যবসায়ীকে খুন, গ্রেফতার ৫


নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী এলাকায় গরু ব্যবসায়ী দিদারুল আলম বেচু (২০) হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাছের ডাল ও একটি ছোরা। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় গ্রেফতার ব্যক্তিরাসহ কয়েকজন বেচুকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে এ ঘটনার মূল হোতা লুট হওয়া টাকা ও মোবাইলসহ এখনও পলাতক রয়েছে।



মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।


গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন- চরলক্ষ্মী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২০), একই গ্রামের মাহফুজের ছেলে রাশেদ (৩০), আমিনুল হকের ছেলে মাইন উদ্দিন মিষ্টু (৩২), আবুল হোসেনের ছেলে মহিন উদ্দিন চাঁন মিয়া (২১) ও আবুল কালামের ছেলে লোকমান হোসেন (৩৭)।


পুলিশ জানায়, গত ৬ মার্চ সোমবার সকালে স্থানীয় ছমিরহাট বাজারে গরু বিক্রি করতে যায় দিদারুল আলম বেচু। বাজারে গরু বিক্রি করে সন্ধ্যা ৭টার দিকে একটি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল সে। তার অটোরিকশাটি চরলক্ষ্মী গ্রামের গোলাম মাওলার কিল্লা এলাকায় পৌঁছলে ৭ থেকে ৮ জন তার গাড়ির গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়।


এসময় তাদের বাধা ও টাকা দিতে অপারগতা দেখালে প্রথমে গাছের ডাল দিয়ে বেচুর মাথা, কপাল ও চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং পরে ধারালো ছোরা দিয়ে তার শরীরে জখম করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।


স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বেচুকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ মার্চ শুক্রবার ভোরে মারা যায় সে।


পুলিশ সুপার জানান, এ ঘটনায় শুক্রবার নিহতের বড় বোন বিবি আয়েশা বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে চরজব্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সোমবার রাতসহ বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।


পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাছের ডাল ও ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের মধ্যে দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই এবং হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনার মূল হোতাসহ অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরও খবর