দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী

ইসমত আরার কবিতা - বাবা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 12:34:06 am

প্রতীকি ছবি


বাবা

ইসমত আরা 


গ্রীষ্মকালে প্রখর রোদে 

শীতলতার তুমি ছায়া,

ঝুম-বরষার ছাতা তুমি

তুমি হাজার মায়া।


সুখের পরশ দিতে গিয়ে 

করলে আপন দুঃখের মালা,

মুখের হাসি দেখে তুমি 

ভুললে শত অন্তর জ্বালা। 


শরৎ কালের কাশফুল তুমি 

তোমার মনটা ভীষণ স্বচ্ছ,

নবান্নের ঐ ধানের ছড়া 

তুমি হীনা আমি তুচ্ছ ।


শীতের দিনের পোশাক তুমি

তুমি সূর্যের মিষ্টি আলো,

বসন্তের ওই সুবাস তুমি 

বাবা তুমি বড্ড ভালো।


ভীতু মনের সাহস তুমি

তুমি সফলতার ছন্দ, 

ব্যর্থতাতে ঔষধ তুমি

যতই বলুক লোকে মন্দ। 


কিছু চাওয়ার আগেই চোখের

ভাষা বুঝে ফেলো তুমি,

খোদার দেয়া উপঢৌকন 

তোমায় ভালোবাসি আমি। 


শোকর করি মহান খোদার

তোমার-আমার স্রষ্টা যিনি,

তোমার পেয়ে এই ভুবনে

এই আমিটা বড়ই ঋণী।


লেখক ও শিক্ষার্থী, 

হাড়িয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়,

মির্জাপুর,টাংগাইল


Tag
আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৮২ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে