কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

৩ বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলছে চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 05:31:11 am

২০২০ সাল থেকে শুরু করে টানা ৩ বছর পর বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে সীমান্ত খুলতে যাচ্ছে চীন। বুধবার (১৫ মার্চ) থেকে সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম শুরু করবে শি জিনপিংয়ের সরকার। করোনা মহামারির কারণে বিদেশি পর্যটকদের আনাগোনা বন্ধ ছিল দেশটিতে।


গত মাসে কর্তৃপক্ষ এই ভাইরাসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পর সুরক্ষার জন্য এই সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা অপসারণ করা হলো। পর্যটন খাতকে উৎসাহিত করার জন্য ১৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করা জরুরি হয়ে পড়েছে। দেশটির এই খাত গত বছর প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়।


মঙ্গলবার (১৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের যে অঞ্চলগুলোতে করোনা মহামারির আগে কোনো ভিসার প্রয়োজন ছিল না সেগুলো ভিসা-ফ্রির আওতায় আসবে। এর মধ্যে থাকবে দক্ষিণের পর্যটন দ্বীপ হাইনান এবং সাংহাই বন্দরের মধ্য দিয়ে যাওয়া ক্রুজ জাহাজও।


হংকং ও ম্যাকাও থেকে বিদেশিদের জন্য গুয়াংডং-এর দক্ষিণাঞ্চলীয় উৎপাদন কেন্দ্রে যেতে ভিসা-ফ্রি প্রবেশও আবার চালু করা হবে।


দেশটির মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২০ সালের ২৮ মার্চের আগে ইস্যু করা ভিসাধারী বিদেশিরা যাদের এখনো বৈধতার সময়সীমা রয়েছে তারাও চীনে প্রবেশ করতে পারবেন।


চীন-ব্রিটেন বিজনেস কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর টম সিম্পসন বলেছেন, ‘সব ধরনের ভিসার জন্য আবেদন পুনরায় শুরু করায় যুক্তরাজ্য ও চীনের মধ্যে স্বাভাবিক ভ্রমণ পুনরুদ্ধারের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বাধা দূর হবে।’

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২২ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে