ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

নতুন চীনা প্রতিরক্ষামন্ত্রী কেন মার্কিন নিষেধাজ্ঞার শিকার?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 12:11:22 pm

সম্প্রতি তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন শি জিনপিং। এর পর নিজের ডান হাতখ্যাত লি কিয়াংকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব করেন তিনি। পরে চীনের পার্লামেন্টে তা অনুমোদিত হয়। এর পর রোববার সুপার পাওয়ার চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন লি শেংফু।


চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের এই জেনারেলের বিরুদ্ধে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রাশিয়ার সঙ্গে চীনের সামরিক সম্পর্ককে কেন্দ্র করে তার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মার্কিন সরকার।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া জেনারেল শেংফু চীনের সামরিক উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের টানাপড়েনের বিষয়টি দেখভাল করবেন।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চীনা জেনারেল শেংফুকে নিষেধাজ্ঞার আওতায় আনে এবং তাকে কালো তালিকাভুক্ত করে। রাশিয়ার কাছ থেকে এসইউ-৩৫ জঙ্গিবিমান এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ক্ষেপণাস্ত্র) কেনার ক্ষেত্রে জেনারেল শেংফু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়।


জানা যায়, লি শেংফু ১৯৫৮ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে জন্মগ্রহণ করেন। সামরিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করার পর তিনি যোগ দেন চীনের শক্তিশালী সামরিক বাহিনীতে। ইতোমধ্যে সামরিক বাহিনীতে তিন দশক পার করেছেন লি শেংফু। ২০০০ সালের দিকে চীনের প্রথম চন্দ্রযান চেইঞ্জ-২ এবং স্যাটেলাইট মিসাইল টেস্টের নেতৃত্ব দেন এই জেনারেল।

আরও খবর