ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বাকৃবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্য প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই প্রতিযোগিতার আয়োজন করে বাকৃবি সাহিত্য সংঘ।

 

অনুষ্ঠানের শুরুতে স্বরচিত ছড়া, কবিতা ও প্রবন্ধ লেখা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুইটি ইভেন্টে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ময়মনসিংহের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। 

 

বাকৃবি সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. ফতেমা হক শিখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সাহিত্য সংঘের সহ-সভাপতি ফজলে এলাহীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য  অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের স্মরণে ও শোকের মাসকে কেন্দ্র করে দেশব্যাপী নানা  কর্মসূচী পালিত হচ্ছে। বাকৃবি সাহিত্য সংঘের এ আয়োজন বিশেষ করে ছোটদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরেছে।

 

তিনি আরো বলেন, বর্তমান ও পরবর্তী প্রজন্মের মাঝে দেশীয় আদর্শের বীজ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে স্কুল, কলেজ পর্যায়ে প্রবন্ধ লিখা ও কবিতা আবৃত্তির এই প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। নিজের জীবনে সুখ বাদ দিয়ে যে নেতা দেশকে স্বাধীন করতে নেমেছিলেন, তাকে নিয়ে স্বরচিত কবিতা ও প্রবন্ধের মাধ্যমে তার আদর্শকেই ফুটিয়ে তুলেছে ছোটো ছোটো বাচ্চারা। তাদের এই লেখনীগুলো বঙ্গবন্ধুর প্রতি তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসারই বহিঃপ্রকাশ।

 


আরও খবর