লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কক্সবাজারে জাতীয় পর্যায়ে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

পর্যটন নগরী কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে জাতীয় পর্যায়ে শেখ রাসেল বীচ ফুটবল (বালক-বালিকা অনুর্ধ্ব-১৫) টুর্নামেন্ট। শুক্রবার (১০ মার্চ) বিকালে সৈকতের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।


উদ্বোধনকালে তিনি বলেন, “বীচ ফুটবলে ব্রাজিলসহ বিভিন্ন দেশ এগিয়ে গেছে। বাংলাদেশও এখন বীচ কেন্দ্রীক নানা আয়োজন করা হচ্ছে। কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে এই টুর্নামেন্ট অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট করারও পরিকল্পনা রয়েছে।”


অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল আলম সিদ্দিকী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, উপ সচিব মোহাম্মদ ফজলে এলাহী, উপ পরিচালক এসআইএম ফেরদৌস আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী


দেশের ৮ টি বিভাগের অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের ৯৬ জন খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়। উদ্বোধনী খেলায় বালকদের ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ। বালিকাদের ম্যাচে ময়মনসিংহ বিভগকে ১-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগ। শনিবার সকালে কোয়ার্টার ফাইনাল এবং বিকেলে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ বিকালে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Tag
আরও খবর