বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 08:12:36 am



আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদী পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়। আবেদন ফী ছাড়াই বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ মে ২০২৩।


চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় থাইল্যান্ডের প্রাচীনতম পাবলিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককে অবস্থিত। এটি থাইল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী আস্থা অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সবচেয়ে অভিজাত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ৫% এর মধ্যে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক রিম ইউনিভার্সিটিজ (APRU), অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ইন্সটিটিউশন অফ হায়ার লার্নিং (ASAIHL), এবং ASEAN University Network (AUN) সহ বিভিন্ন সংস্থার অন্তর্গত।


সুযোগ-সুবিধাসমূহ: 

• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 

• বৃত্তি হিসেবে প্রতিমাসে ১,৬০,০০০ বাত (Baht) (বাংলাদেশী টাকায় প্রায় ৪৮,০০০ টাকা ) প্রদান করবে। 

• ইকোনমি ক্লাসের রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে। 


আবেদনের যোগ্যতা: 

• স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

• পিএইচডি প্রোগ্রাম জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 

• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। ( আইএলটিএস এ ন্যূনতম ওভারঅল স্কোর ৫ এবং টোফেল এ ন্যূনতম ওভারঅল স্কোর ৫৫০ থাকতে হবে)। 

• স্নাতক প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ২৭৫ এবং স্নাতকোত্তর প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ৩২৫ থাকতে হবে। 

• আবেদন করার সময় বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। 

• ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। 


প্রয়োজনীয় নথিপত্র: 

• আবেদনকারীর পাসপোর্ট এবং এক কপি ছবি।

• একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট।

• মেডিকেল রিপোর্ট । 

• আবেদনকারীর সিভি।

• ইংরেজী ভাষা দক্ষতার সনদ। 


আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 

আরও খবর