লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

উখিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন(৩৫) নামে

একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ জামিলুল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,বৃহস্পতিবার(৯ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কামাল উদ্দিন নামে একজন মাদক কারবারীকে আটক করে। সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় উখিয়া পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড থাইংখালী হাকিমপাড়ার মৃত ইলিয়াসের ছেলে কামাল উদ্দিন(৩৫) বলে জানা যায়। ধৃত ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিভিন্ন উৎস হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।


তিনি আরো জানান, আটকব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর