বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

ক্ষেতলালের নারীরা হস্তশিল্পে এগিয়ে


জয়পুরহাটের ক্ষেতলালে কচুরিপানাকে উপকরণ হিসেবে ব্যবহার করে ঝুড়ি তৈরির কাজ করছেন নারীরা। গৃহকর্মের পাশাপাশি ঝুড়ি তৈরির এ কাজ করে বাড়তি আয় করছে তারা। নারীদের তৈরি এসব ঝুড়ি যাচ্ছে দেশ ও দেশের বাহিরে। 

৮ মার্চ (বুধবার) পৌর এলাকার ফকিরপাড়া ও সূর্যবান মহল্লা ঘুরে দেখা গেছে। বেশকিছু বাড়িতে নারীরা এই ঝুড়ি তৈরির কাজ করছেন। কাজের ফাকে নিজ বাড়িতে বসে বিভিন্ন আকৃতির ঝুড়ি তৈরি করছেন তারা। এসব ঝুুুড়িতে বাহারি রং করার পর পাঠানো হয় দেশের বাহিরে।


পৌর মহল্লার ফকিরপাড়া এলাকার শ্রী বিকাশ চন্দ্র এর স্ত্রী বৃষ্টি রানী জানান, নিজ গ্রামের মিঠুর স্ত্রী রোমানা বেগম এর মাধ্যমে এই ঝুড়ি তৈরির কাজে আগ্রহী হন তিনি। তাঁর গ্রামের প্রায় পঞ্চাশজন মহিলা এই ঝুড়ি তৈরির কাজের সাথে সম্পৃক্ত। প্রথমে তাঁরা রোমানার বাড়িতে ঝুড়ি তৈরির প্রশিক্ষণ নেন এবং পরে নিজ বাড়িতে বসে এসব ঝুড়ি তৈরি করেন।


কচুরিপানা সহ ঝুড়ি তৈরির যাবতীয় উপকরণ রোমানা তাদের সরবরাহ করেন। তাঁরা শুধু নিজের শ্রম দ্বারা ঝুড়ি তৈরি করে। ঝুড়িগুলো তৈরির ক্ষেত্রে আকৃতি অনুয়ায়ী ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মজুরি পান। সংসারের কাজের পাশাপাশি এই ঝুড়ি তৈরি করে মাসে সে তিন-চার হাজার টাকা বাড়তি আয় করতে পারে। 


সূর্যবান গ্রামের নবিরুল মন্ডলের স্ত্রী শান্তনা আক্তার বলেন, আমরা কচুরিপানা দিয়ে প্রায় এগারো থেকে বারটি আইটেম এর ঝুড়ি তৈরির কাজ শিখেছি। আমি রোমানার মাধ্যমে কাজে আগ্রহী হয়েছি আমার দেখাদেখি আমার গ্রামের প্রায় ২০-৩০ জন নারী এখন এই কাজ করে।


ঝুড়ি গুলো বিভিন্ন আকৃতির হওয়ায় তৈরির ক্ষেত্রে আমরা আলাদা আলাদা মজুরি পাই। বর্তমানে আমি যে মডেল এর ঝুড়ি তৈরি করছি সেগুলোর মধ্যে সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৬৫ টাকা মজুরি পাই। সংসারের কাজের পাশাপাশি এই ঝুড়ি তৈরি করে আমি বাড়তি আয় করতে পারি। 


ঝুড়ি তৈরির উপকরণ সংগ্রহকারী পৌর এলাকার ফকিরপাড়া গ্রামের মিঠুর স্ত্রী রোমানা বলেন, আমি আগে অনলাইনের মাধ্যমে সুতার কাজ করতাম। পরে জয়পুরহাটের হেলকুন্ডা গ্রামের  মা হস্ত শিল্প সংস্থার প্রধান মাহফুজ আলম সবুজ ভাইয়ের সাথে পরিচয় হয়। তখন তিনি আমাকে এই ঝুড়ি তৈরির কাজ দেখান, কাজ দেখে আমি আগ্রহী হই এবং কাজ করি।


পরে আমার দেখাদেখি উপজেলায় এখন প্রায় এক'শো জন মহিলা এই ঝুড়ি তৈরির কাজ করছে। আমি এখন শুধু যারা ঝুড়ি তৈরির কাজ করে তাদের বিভিন্ন উপকরণ পৌঁছে দেই এবং ঝুড়ি বুঝে নেই এই দায়িত্ব পালন করি। ঝুড়ি গুলো বুঝে নিয়ে আমি সেগুলো জয়পুরহাটে সবুজ ভাইকে দেই। সবুজ ভাইয়ের বড় ভাই পাবনা বিডি ক্রিয়েশন কোম্পানিতে চাকুরী করেন। সবুজ ভাই এসব ঝুড়ি তার কাছে পাঠায় ওখানে বাহারি রং করার পরে নদী পথে জাহাজে করে এসব ঝুড়ি বিভিন্ন দেশে পাঠানো হয়।

আরও খবর