ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে ২৮ শতাংশ ঋণাত্বক প্রবৃদ্ধি


চট্টগ্রাম বন্দরে এবছরের ফেব্রুয়ারিতে মোট আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার হ্যান্ডলিং হয় ১ লাখ ৬৮ হাজার ৭৪ টিইইউস। গত বছরের একই সময়ে ফেব্রুয়ারিতে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৮৬১ টিইইউস। অর্থাৎ গতবছরের তুলনায় এবছরের ফেব্রুয়ারিতে ৬৭ হাজার ৭৮৭ টিইইউস কম কনটেইনার হ্যান্ডলিং হয়। যার ফলে ফেব্রুয়ারিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ঋণাত্বক প্রবৃদ্ধি দাঁড়ায় ২৮ দশমিক ৭৪ শতাংশ। বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, সদ্য বিদায়ী মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছে ৭৭ হাজার ৮৪১ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছে ১০ হাজার ১২৫ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছে ৫৬ হাজার ২২৪ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছে ২৩ হাজার ৮৮৪ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়।

এদিকে গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছে ১ লাখ ১৫ হাজার ৩৮৯ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছে ৩ হাজার ৯২১ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছে ৬৯ হাজার ৮২০ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছে ৪৬ হাজার ৭৩১ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে মোট ২ লাখ ৩৫ হাজার ৮৬১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়।

কনটেইনার হ্যান্ডলিংয়ের ঋণাত্বক চিত্র ছিল চলতি বছরের জানুয়ারিতেও। গত বছরের জানুয়ারির তুলনায় এবছরের জানুয়ারিতে ৬৭ হাজার ৪১৯ টিইইউস কম হ্যান্ডলিং হয়েছিল। ফলে জানুয়ারিতেও ঋণাত্বক প্রবৃদ্ধি হয়েছিল ২৫ শতাংশের বেশি।

হ্যান্ডলিং পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছে ৮৭ হাজার ৯৮৪ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছে ১০ হাজার ৮৯২ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছে ৬২ হাজার ৭২৭ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছে ৩৬ হাজার ১৭৯ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে মোট ১ লাখ ৯৭ হাজার ৭৮২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়।

এদিকে গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী আমদানি কনটেইনার এসেছিল ১ লাখ ৩১ হাজার ৫২৬ টিইইউস। এছাড়া খালি কনটেইনার আমদানি হয়েছিল ৩ হাজার ৯৭০ টিইইউস। অন্যদিকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলা হয়েছিল ৭৩ হাজার ১৬৩ টিইইউস। এছাড়া খালি কনটেইনার রপ্তানি হয়েছিল ৫৬ হাজার ১৬৩ টিইইউস। আমদানি-রপ্তানি সব মিলিয়ে গত বছরের জানুয়ারি মাসে মোট ২ লাখ ৬৫ হাজার ২০১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল।

এবিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে  বলেন, ২০২২ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিয়ের রেকর্ড রয়েছে। প্রতি বছরই কনটেইনার, কার্গো পণ্য ও জাহাজ হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। তবে সম্প্রতি বৈশ্বিক মন্দা ও দেশে ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা কম আমদানি রপ্তানি করতে পারছেন। এতে চট্টগ্রাম বন্দরের কোন ভূমিকা নেই। আমাদের সক্ষমতা আছে। বড় বড় জাহাজ ভেড়ানোতেও চট্টগ্রাম বন্দর প্রস্তুত। যে পরিমাণ পণ্য নিয়েই জাহাজ আসুক, আমরা তা হ্যান্ডলিয়ে প্রস্তুত আছি।