বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে মহাতাবু জলসার মাধ্যমে উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

আশাশুনিতে মহা তাবু জলসার মধ্যদিয়ে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ- ২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মার্চ) রাতে আশাশুনি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ৪দিনের স্কাউট সমাবেশ শেষ হয়।

বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, সাব ক্যাম্প লিডার দুলাল চন্দ্র সানা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬০ জন স্কাউট ও ২০ জন ইউনিট লিডারের অংশ গ্রহনে ২ মার্চ সমাবেশ শুরু হয়।


অনুষ্ঠানের ২য় পর্বে ডেপুটি সাব ক্যাম্প লিডার মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটবৃন্দ দলগতভাবে সঙ্গীত, ছড়া গান, রম্য নাটক, নৃত্য পরিবেশন করে। সবশেষে স্কাউটসদের মাঝে সনদ বিতরণ করা হয়। স্কাউট সমাবেশ সফল করতে প্রোগ্রাম চিপ হাফিজুর রহমান, ফিল্ড চিপ নীল কোমল মন্ডল, সাব ক্যাম্প চিপ দুলাল চন্দ্র সানা ও মাজহারুল ইসলাম, ডেপুটি সাব ক্যাম্প চিপ মোস্তাহিদুর রহমান ও আনিছুর রহমান দায়িত্ব পালন করছেন।   

আরও খবর