যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

চবি লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 09:03:01 am

ফাইল ছবি

◾ শিক্ষা ডেস্ক


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) চবি শাখার সভাপতি আকিজ মাহমুদ ও সাধারণ সম্পাদক মো.মুরাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের চবি শাখার সদ্য সাবেক সভাপতি মো.রাফছান ২০২২-২৩ কার্যবর্ষের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।


এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকিজ মাহমুদ সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মো.মুরাদ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আয়েশা সিদ্দিকা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ইত্তেখারুল ইসলাম সিফাত, সাংগঠনিক সম্পাদক শেখ রফিকউজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদা আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক এম.আতাহার নুর, দপ্তর সম্পাদক সাইফুল মিয়া, উপ-দপ্তর সম্পাদক মো.আজিজুল হক, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেদ্ওয়ান আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.মারুফ মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ আহমেদ। এছাড়া সম্পাদকীয় পর্ষদ এর দায়িত্বে আছেন আসাদুজ্জামান বুলবুল ও আসাদুজ্জামান সম্রাট চৌধুরী। 


সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আকিজ মাহমুদ বলেন,লেখকদের কাছে দায়িত্ববোধটুকু অন্যদের থেকে একটু ভিন্ন। পবিত্র এই আমানত রক্ষা করে জ্ঞানপিপাসু একঝাঁক তরুণ লেখকদের দিকনির্দেশনায় এগিয়ে যাবে এই সংগঠন, এমনটাই প্রত্যাশা করি।


সাধারণ সম্পাদক মো.মুরাদ হোসেন বলেন, লেখালেখি তারুণ্যের হাতিয়ার। যেটার মাধ্যমে চাইলে যেকেউ সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর সকল অসঙ্গতিকে দূর করতে পারে পারে। আমার বিশ্বাস তরুণ লেখকরা তাদের শাণিত কলম দিয়ে লেখালেখি করে তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারবে। সেই সাথে নিজেকে একজন প্রকৃত লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের একজন লেখক হিসেবে আমি ও আমার নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যের উপর অর্পিত দায়িত্ব সুনিপুণভাবে পালন করতে চাই।



উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আরও খবর