লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

চট্টগ্রামে পদযাত্রায় বিএনপি নেতারা - শেখ হাসিনাকে পদত্যাগ করে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা




বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য নানারকম ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। সর্বশেষ তার একজন অখ্যাত সাচ্চা কর্মীকে দেশের রাষ্ট্রপতি বানিয়েছে। যিনি অতীতে ভালো কোন অবদান রাখেন নাই। তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। তিনি সেখানে আওয়ামীলীগের দুর্নীতিবাজ সবাইকে পরিষ্কার করে দিয়েছেন। সেজন্য শেখ হাসিনা তার প্রতি আস্থা রেখেছে। কিন্তু দেশের জনগণ এধরনের রাষ্ট্রপতিকে মেনে নেয়নি। নিশিরাতের সংসদে কাকে রাষ্ট্রপতি বানালো সেটা নিয়ে বিএনপি'র কোন মাথা ব্যাথা নেই। আমাদের দাবী একটাই। সেটা হলো শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

তিনি শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে বোয়ালখালী আরাকান সড়কস্থ মিলিটারী পুল এলাকায় কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

পটিয়ার পাচুরিয়া মোড় থেকে পদযাত্রা শুরু করে দীর্ঘ সড়ক প্রদক্ষিণ করে বোয়ালখালীর মিলিটারী পুল এলাকায় এসে শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে পদযাত্রার সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এসময় আবুল খায়ের ভূঁইয়া বলেন, শেখ হাসিনার সরকারের আমলে মানুষের যে ভোটের অধিকার সেটা ধ্বংস করা হয়েছে। তারা সরকারে আসার পর একটি পুতুল নির্বাচন কমিশন করে দিনের ভো্ট রাতে নিয়েছে। শেখ হাসিনা বিচার বিভাগ ও প্রশাসনকে ধ্বংস করেছে। আমরা হাসিনার আগের ভোটের ধরণ দেখেছি। তাদের অধীনে কোন নির্বাচন আমরা মানিনা। এ মিথ্যাবাদীর অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে। 

প্রধান বক্তার বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অসংখ্য মিডিয়া বন্ধ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দিনকাল পত্রিকা বন্ধ করেছে। দিনকাল বন্ধের প্রতিবাদে জাতিসংঘসহ আন্তর্জাতিক মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। এই সরকার কর্তৃত্ববাদী সরকার। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিদায় ছাড়া গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনা সম্ভব না। সরকারের পতনই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারে। এজন্য সরকারের পতন আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সারাদেশে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এই ফ্যাসিষ্ট সরকারের পতনের লক্ষে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আজকের দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রমাণ করেছে জনগণ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গেছে। এই মুহূর্তে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদয়্য এনামুল হক এনাম, আব্দুল গাফ্ফার চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন লিপু, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, আমিনুর রহমান চৌধুরী, হাজী মো. রফিক, মো: ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, অধ্যাপক এহসানুল মাওলা, নূরুল কবির, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জসিম উদ্দিন, এড. শওকত আলম, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা, সদস্য সচিব আবদুর রশিদ দৌলতী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুর আলম তালুকদার, সদস্য সচিব জমির উদ্দীন মানিক, মহিলাদলের সভাপতি জান্নাতুন নাঈম রিকু, সাধারণ সম্পাদক সেলিনা আকতার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, ওলামা দলের আহবায়ক মাওলানা মো. ফোরকান, সদস্য সচিব মাওলানা মো. জাবের প্রমূখ।

আরও খবর