পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

শিবচরে ২৪ তম রক্ত দান করে প্রশংসিত রক্তযোদ্ধা উজ্জল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 05:11:22 am

ফাইল ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক


‘তুচ্ছ নয় রক্তদান, “বাঁচাতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর শিবচরে অসহায় মুমূর্ষ সিজারিয়ান রোগীকে সেচ্ছায় রক্ত দান করে আবারো মানবতার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি “দেশ (DESH)” সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ উজ্জল শিকদার।


বুধবার সকালে উপজেলার শিবচর পৌর বাজারের একটি ক্লিনিকে এসে ইমার্জেন্সি ডেলিভারি রোগীকে “বি পজিটিভ” রক্ত দিয়েছেন। “শিবচর ব্লাড ডোনার সোসাইটি’’ পক্ষে ২৪ তম বারের মতো তিনি স্বেচ্ছায় রক্তদান করেন।


রক্তযোদ্ধা মোঃ উজ্জল শিকদার উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মুজাফ্ফরপুর গ্রামের ছেলে। 




এবিষয়ে জানতে চাইলে উজ্জল শিকদার বলেন, রক্তদানের মতো মহৎ কাজে নিজেকে যুক্ত করতে পেরে আমি কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে। আজকে দিয়ে আমি এ পর্যন্ত ২৪ তম রক্তদান করলাম, আল্লাহ যতদিন তৌফিক দান করবেন ততদিন নিঃস্বার্থ ভাবে রক্তদান করে যাবো। তাছাড়া রক্তদান একটি মহৎ কাজ।  তিনি আরো বলেন, রক্তদানে ফজিলতও অনেক বেশী। আমরা সাধারণ মানুষ রক্তদানের উপকারিতা সম্পর্কে না জানার কারনে রক্তদানের মতো একটি মহৎ ইবাদাত থেকে বঞ্চিত হয়। রক্ত দিলে কোনো ক্ষতি হয় না,বরং উপকারই হয়। সবাই কে রক্তাদানের মতো মহৎ কাজে মহৎ ইবাদতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।


স্বেচ্ছাসেবী  “দেশ (DESH)” সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ জানান, এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।


স্বেচ্ছাসেবী  “দেশ (DESH)” সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, উজ্জল আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য। তার ২৪তম রক্তদানে আমাদের সংগঠন তার প্রতি কৃতজ্ঞ। উজ্জলের মত সমাজে সকলের রক্তদানে এগিয়ে আসা উচিৎ।


তিনি আরো বলেন, আমাদের এই সংগঠন শিবচর উপজেলায় গত ১২ বছর ধরে এ সংগঠনটি শিক্ষামূলক ও সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তবে সরকারি অনুদান পেলে তাদের কার্যক্রম আরো বেগবান হবে। এ সেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


সংগঠন টি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ হারুন অর রশিদ জানান, সচেতনতা উন্নয়নের পথে অগ্রযাত্রা এই মন্ত্রে উজ্জীবিত হয়ে যাত্রা শুরু হল “দেশ (DESH)”-এর। দিনটি ছিল ২০০৯ সালের ১৫ অক্টোবর । প্রথমে একটি প্রাইমারী স্কুলে হেলথ এডুকেশন দিয়ে শুরু । এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম। আমাদের এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজে সমাজিক কার্যক্রমের পাশাপাশি সেচ্ছায় রক্তদান, অসহায়দের সহযোগীতা করা ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো আমাদের সংগঠনের কাজ।


উল্লেখ্য, দীর্ঘ  ১২ বছর ধরে ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) সংগঠনটি বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম করে আসছে ৷ বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ এছাড়া অন্যান্য শ্রেণি পেশার ১৪৭ জন সক্রিয় সদস্য বর্তমানে কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ সচেতনতা কার্যক্রম, স্যানিটাইজেশন, প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম, স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, স্কুল হেলথ্ এডুকেশন প্রোগ্রাম, নিরাপদ সড়ক কার্যক্রম, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রমসহ ইত্যাদি কর্মসূচি গুলো সফল ভাবে বাস্তবায়ন করে এসেছে।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯২ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে