মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১২ টি মন্দিরের ১৪ প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান রিচার্ড এল বেনকিং ও বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর চেয়ারম্যান অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।

এ সময় তাদের সাথে ছিলেন, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ কেন্দ্রের চিপ মেম্বার শাহিনুল ইসলাম, জেলা মাইনোরিটি ওয়াচের সভাপতি গৌর হরি বর্মন, সাধারণ সম্পাদক অরুন কুমার রায় সহ অন্যান্যরা।

এদিকে এ সময় মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন শাহ্, ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবির কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, চাড়োল ইউনিয়ন চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি, ধনতলা ইউনিয়ন চেয়ারম্যান সমর কুমার, বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। এ সময় ঘটনার সম্পর্কে নানা আলোচনা করেন তারা। আলোচনা শেষে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর চেয়ারম্যান অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, পুলিশ এ ব্যাপারটা তদন্ত করছে, প্রায় ২০-২১ হয়ে গেল। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এবং কাউকে সন্দেহ করতে পারিনি। সরকার ও প্রশাসনের লোকজনের কাছে দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে যারা ধর্মীয় সহিংসতা করেছে। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবী। আমরা মানবাধিকার কর্মীরা চাই এদেশে হিন্দু, মুসলিম সকলে সমান।

জাতিসংঘ মাইনোরিটি ওয়াচ ও মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান  এল বেনকিং বলেন, আমি জানি এদেশে হিন্দু, মুসলিম সকলেই ভালভাবে বসবাস করে। তাদের সম্পর্কগুলো ভাল। জানিনা কারা এ কাজটি করেছে, আর কেন করেছে। বালিয়াডাঙ্গী উপজেলার প্রোগ্রাম শেষে  ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার দুটি স্থান পরিদর্শন করেন।

আরও খবর