শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ইউরোপে রফতানি হচ্ছে ৫২ ধরনের সবজি, ৪২ ফল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2023 04:57:09 am

ফাইল ছবি

◾ অনলাইন ডেস্ক 


গ্যাপ মেনে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে গত কয়েক বছর ধরে ইউরোপের দেশগুলোতে ফল ও সবজি রফতানি হচ্ছে। বিগত ২০১৮-১৯ অর্থবছরে ইউরোপে সবজি রফতানি হয়েছে ১ হাজার ৩০৭ মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে তা দাড়ায় ১ হাজার ৯১৩ টনে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে হয়েছে ১ হাজার ২০৭ টন। 


এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে ফল রফতানি হয়েছে ১ হাজার ২০৩ মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে তা হয়েছে ৩ হাজার ১৯৯ টন। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে তা হয়েছে ১ হাজার ৬৫৯ টন। সবচেয়ে বেশি রফতানি হচ্ছে যুক্তরাজ্যে। মোট ৫২ ধরনের সবজি রফতানি হচ্ছে ইউরোপে। আর ফল রফতানি হচ্ছে ৪২ ধরনের। 


খোঁজ নিয়ে জানা গেছে, ইউরোপে বাংলাদেশের কৃষি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ফল ও সবজির বাজারে অপার সম্ভাবনা। এ দুটি কৃষিপণ্য রফতানি করতে হলে অবশ্যই আন্তর্জাতিক মানের ল্যাবরেটরী প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন এই শর্ত জুড়ে দেয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদফতর ২০১২-২০১৯ সালের জুন পর্যন্ত সময়ে ১৮৯ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ ফাইটোসেনেটারি সামর্থ শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউস নির্মাণ করা হয়। সেখানে ল্যাবের যন্ত্রপাতিও আনা হয়। ২০১৭ সালের ১৬ মে ইউরোপে আম রফতানির জন্য এই ল্যাব আংশিকভাবে চালু করা হয়। তবে দক্ষ জনবলের অভাবে ফল ও সবজি মোড়কজাত করার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই প্যাকিং হাউসটি পুরোদমে চালু করা যায়নি। 


যাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছিল তারাও বদলি হয়ে বিভিন্ন জায়গায় চলে যান। ফলে কোনো মতে চলতে থাকে ল্যাবের কার্যক্রম। যেহেতু ইউরোপের বাজারে ফল ও সবজির ব্যাপক চাহিদা রয়েছে, তাই ২০২১ সালের জুন থেকে ১৫৬ কোটি টাকা ব্যয়ে ‘কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর’ শীর্ষক আরেকটি প্রকল্প হাতে নেয় কৃষি মন্ত্রণালয়। 


কৃষি সম্প্রসারণ অধিদফতর বাস্তবায়নাধীন প্রকল্পটির পরিচালক ড. জগত চাঁদ মালাকার জানিয়েছেন, আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষে স্থাপিত এই ল্যাবটির অবকাঠামোগত উন্নয়নের প্রায় সিংহভাগই সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুনের মধ্যে প্যাকিং হাউজের কাজ শেষ হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে এর আগেই সেটা শেষ হতে পারে বলে আশা করছি। এর পর কৃষিপণ্য রফতানিতে নতুন দিগন্ত উন্মোচন হবে। সেন্ট্রাল প্যাকিং হাউজের ল্যাব টেস্টের ওপর বিদেশের বাজার জয় করা নির্ভর করছে। ফলে সব কাজ অত্যন্ত যত্ম ও স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। কোনো রকম ত্রুটি রাখা হচ্ছে না। কোয়ারেন্টাইন কর্মকর্তাসহ মোট ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আর আগের যন্ত্রপাতি ও কেমিক্যাল যা রয়েছে, সেগুলোও এই ল্যাবে যুক্ত হবে। 


কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয়; কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, আম উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম এবং পেঁপে উৎপাদনে তৃতীয়। দেশে বছরে সবজি উৎপাদন হয় প্রায় ১ কোটি ৬০ লাখ টন এবং ফল উৎপাদন হয় প্রায় ১ কোটি ৩০ লাখ টন। কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চাহিদা মিটিয়ে অনেক ফল ও সবজি অতিরিক্ত থাকে বা নষ্ট হয়ে যায়। মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বাজারে বাংলাদেশী ফল ও সবজির বড় বাজার রয়েছে। ফল ও সবজি রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব। ইউরোপের দেশগুলোতে ফল ও সবজি রফতানি করতে হলে তাদের কিছু শর্ত পূরণ করতে হয়। খাদ্য নিরাপত্তা, প্লান্ট কোয়ারেন্টিন ও প্লান্ট প্রটেকশনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে গুড এগ্রিকালচার প্রাকটিস বা গ্যাপ মেনে চলতে হয়। 


সংশ্লিষ্টরা জানান, ইউরোপের যে কোনো দেশে সবজি ও ফলমূল রফতানির জন্য নিয়মিতই সালমোনেলা সহ যে কোনো ধরনের দূষণ, কীটনাশকের রেসিডিউ, ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ রয়েছে কিনা বিভিন্ন ধরনের এমআরএল পরীক্ষা করা যাবে এখানে। আগের কেনা যন্ত্রের পাশাপাশি ল্যাবরেটরিতে আবারো মাইকোলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, নেমাটোলজি, মাইক্রোবায়াল পরীক্ষা নীরিক্ষার জন্য যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করা হয়েছে। 


প্রকল্প পরিচালক ড. মালাকার জানান, ল্যাবের যন্ত্রপাতি ক্রয় ও স্থাপনের জন্য আগামী দুই-এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হতে পারে।  


রপ্তানীকারকরা বলছে, শুধু আধুনিক ল্যাব ও প্রশিক্ষণ দিলেই হবে না, এমন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে হবে যারা প্যাকিং হাউজে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে। আর তার জন্য রাখতে হবে নানা সুবিধা। প্রয়োজনে আলাদা কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ করারও দাবি উঠেছে।


এ বিষয়ে শ্যামপুর প্যাকিং হাউজের অতিরিক্ত উপ পরিচালক এসএম খালিদ সাইফুল্লাহ বলেন, আমদানিকারক দেশগুলো কৃষিপণ্য নিতে গুড এগ্রিকালচার প্র্যাকটিস-জিএপি (গ্যাপ) অনুসরণের শর্ত দিচ্ছে। ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে এই শর্ত দিয়েছে। অন্য দেশগুলোও গ্যাপ অনুসরণে গুরুত্ব দিচ্ছে। কন্ট্রাক্ট ফার্ম বা চুক্তিবদ্ধ কৃষকের কাছ থেকে ফল ও সবজি সংগ্রহ করে যথাযথভাবে মোড়কীকরণের পর তা বিদেশে পাঠানোর জন্য দরকার আধুনিক প্যাকিং হাউজ ও ল্যাবরেটরি। কিন্তু বাংলাদেশে এটি এখনো অনুপস্থিত। 


প্যাকিং হাউজটি পুরোদমে চালু হলে রফতানির বাজারে আমাদের স্বপ্ন পূরণ হবে। এটি নির্মিত হলে ইউরোপ, মধ্যপ্র্রাচ্যসহ বিদেশে বাংলাদেশের ফলমূল ও শাকসবজি রফতানি বহুগুণ বাড়বে এবং কৃষি দেশের সার্বিক অর্থনীতিতে বিরাট অবদান রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। 


কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের কৃষি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এখন যেসব পণ্য যাচ্ছে তার বেশিরভাগের ক্রেতা বাংলাদেশী। বিদেশীদেরও আমরা ক্রেতা বানাতে চাই। এজন্য আমাদের আন্তর্জাতিকমানের ল্যাব দরকার। শ্যামপুরে সেটা হচ্ছে। এছাড়া পূর্বাচলেও একটি আন্তর্জাতিক মানের ল্যাব হবে। শ্যামপুরে ফাইটোসেনেটারি সামর্থ্য শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় যে ল্যাবটি ছিল সেটাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প এগিয়ে চলছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই এটি সম্পন্ন হবে। আর এটি হলে ইউরোপের বাজারে বাংলাদেশের ফল ও সবজি রফতানি হার আরো বাড়বে।

আরও খবর




6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

৬ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

১৩ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে