ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ইসলামে নৈতিকতা ও সচ্চরিত্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2023 06:39:39 am

সংগৃহীত ছবি

◾ ড. এ এন এম মাসউদুর রহমান 


সচ্চরিত্র হলো উত্তম ও সুন্দর চরিত্র, যা মানুষের প্রতিদিন কাজে-কর্মে প্রকাশ পায়। মুহাদ্দিসগণের মতে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমা ও উদারতা, দানশীলতা, বিনয় ও নম্রতা, সহনশীলতা, হারাম থেকে বিরত থাকা, হালাল অন্বেষণ করা, পরিবারের জন্য সানন্দে খরচ করা, শত্রুতা না করা, গোপনে ও প্রকাশ্যে অন্যের জন্য কল্যাণ কামনা করা, প্রতিশোধ গ্রহণ না করা, অন্যের জন্য ক্ষমা চাওয়া ইত্যাদি সচ্চরিত্রের অন্তর্ভুক্ত। 


মহানবী (সা.) বলেন, ‘মুমিনদের মধ্যে উত্তম ও পূর্ণাঙ্গ ইমানের অধিকারী তারাই, যারা নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ।’ (আবু দাউদ)। তিনি আরও বলেন, ‘তোমাদের মধ্যে সেই উত্তম, যার চরিত্র সর্বোৎকৃষ্ট।’ (মুসলিম) 


মানবজীবনে সচ্চরিত্রের গুরুত্ব অপরিসীম। পার্থিব সুখ-শান্তি যেমন সচ্চরিত্রের ওপর নির্ভরশীল, তেমনই পারলৌকিক মুক্তিও এতে নিহিত। চরিত্রবান ব্যক্তি যেমন আল্লাহ ও রাসুলের পছন্দনীয়, তেমনই সমাজের সবাই তাকে ভালোবাসেন। সমাজকে সুন্দর ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে সচ্চরিত্রের বিকল্প নেই।


মহানবী (সা.) ছিলেন সমাজের শ্রেষ্ঠ মানুষ। তিনিই আমাদের অনুকরণীয় আদর্শ। তাঁর প্রতিটি কাজকর্ম আমাদের পাথেয়। আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহযাব: ২১)। তাঁর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘আর অবশ্যই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত।’ (সুরা আল-কলম: ৪)। মহানবী (সা.) বলেন, ‘সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি।’ (বুখারি)


সচ্চরিত্র মানুষের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব অটুট রাখে এবং কল্যাণকর সমাজ গঠনে উৎসাহিত করে। প্রকৃত শিক্ষার মাধ্যমে সচ্চরিত্র অর্জিত হয়। দেশের প্রতিটি নাগরিক যদি চরিত্রবান হয় তবে সমাজ হবে শান্তিময়। 


লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে